শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পাবনা » রূপপুরে ৪জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পাবনাতে মানব্বন্ধন
প্রথম পাতা » পাবনা » রূপপুরে ৪জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পাবনাতে মানব্বন্ধন
সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপপুরে ৪জন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পাবনাতে মানব্বন্ধন

---পাবনা প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) ঈশ্বরদী রূপপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় চারজন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পাবনা প্রেস ক্লাবের সামনে আজ সোমবার শহরে বিশাল মানববন্ধন কর্মসুচি পালন করেন। পাবনা প্রেস ক্লাবের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই মানববন্ধনে পাবনায় কর্মরত সকল সাংবাদিক অংশ নেন। মানববন্ধন থেকে ভূমিমন্ত্রীর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার রাজিবসহ সংবাদিকদের উপর হামলা মামলার সকল আসামীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে প্রধান মন্ত্রীর সফরের আগের দিন ২৯ নভেম্বর রুপপুর পারমানবিক প্রকল্পের সাইট অফিসের গেটে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল এবং সাধারন সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরা পার্সন মিলন হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় শিরহান শরিফসহ ২৫/৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। কিন্ত ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং বিভিন্ন চুরি, মাদক মামলার আসামী গ্রেফতার করে এই মামলার আসামী হিসেবে পুলিশ প্রশাসন সাংবাদিকের চোখে ধুলো দেবার চেষ্টা করছে।
মানবন্ধন সমাবেশে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সাংহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম, কল্যান সম্পাদক সরোয়ার মোর্শেদ উল্লাস, সাবেক সহ-সভাপতি মির্জা আজাদ, সাবেক সহ-সভাপতি সুশীল তরফদার ,সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান ও সাবেক সম্পাদক আহমেদ-উল-হক রানাসহ সাংবাদিকবৃন্দ ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)