শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় ৮২ মাদকসেবীসহ ব্যবসায়ীর আত্মসমর্পণ
প্রথম পাতা » বরগুনা » বরগুনায় ৮২ মাদকসেবীসহ ব্যবসায়ীর আত্মসমর্পণ
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় ৮২ মাদকসেবীসহ ব্যবসায়ীর আত্মসমর্পণ

---বরগুনা প্রতিনিধি :: (২১ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.)“যে মুখে ডাকি ‘মা’; সে মুখে মাদককে বলি না” এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় মাদক সেবন ও বাণিজ্য থেকে বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে শপথ নেন জেলার ৮২ জন মাদকসেবী ও ব্যবসায়ী।

বরগুনা ইয়ুথ ফোরামের সহযোগিতায় জেলা পুলিশের উদ্যোগে আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে সাইকেল র‌্যালি যাত্রা শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং বিষয়ে আলোচনা সভা ও মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।

বরগুনার পুলিশ সুপার বিজয় বাসকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। আলোচনাসভা শেষে মাদকবিরোধী সমাবেশে বরগুনার স্থানীয় ৮২ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এ সময় তারা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলে তাদের শপথ পাঠ করান ডিআইজি মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, কমিউনিটি পুলিশিং বরগুনা পৌরসভার সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু ও জেলা এনজিও উন্নয়ন ফেরামের সভাপতি আব্দুল মোতালেব মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক ব্যক্তি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)