শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঘুরে আসুন খাগড়াছড়ির মায়াবিনী লেক
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঘুরে আসুন খাগড়াছড়ির মায়াবিনী লেক
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুরে আসুন খাগড়াছড়ির মায়াবিনী লেক

---মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৭মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ভাইবোনছড়ার কংচাইরি পাড়ায় পাহাড়ের মাঝে আছে অসাধারণ প্রাকৃতিক রূপে অপূর্ব সুন্দর একটি পর্যটন কেন্দ্র ‘মায়াবিনী’ লেক। যার কথা হয়ত জানি না আমরা অনেকেই।

পাহাড়ী এলাকার মাঝেই পড়েছে লেকটি। তাই যেমন পরিচ্ছন্ন তেমনি সুন্দর পরিবেশ, আবার নিরাপত্তা নিয়ে কোন দুশ্চিন্তাও নেই এখানে। খাগড়াছড়ি শহর থেকে এই লেকের দূরত্ব গাড়ী দিয়ে মাত্র ২০ মিনিটের পথ। তাই খাগড়াছড়ি ভ্রমণে এই জায়গাটি বাদ দেওয়া যাবেনা কোন ভাবেই।

চারিদিকে পাহাড়ের নৈস্বর্গিক সৌন্দর্য, উদার বিশাল আকাশ মনকে এমনিতেই ভরে তোলে নির্মল আনন্দে। শীতকাল হলেও কমতি নেই লেকের পানি। বর্ষা কালে ‘মায়াবিনী’ লেকে উপচে পড়া পানি আপনাকে শিহরিত করবে। একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্যাস্ত আপনার মনকে ভরিয়ে দিতে যতেষ্ট। লেকের পানির স্বচ্ছতা নিঃসন্দেহে মুগ্ধ করবে আপনাকে। লেকের মাঝে রয়েছে একটি সুন্দর দ্বীপ। দ্বীপের মধ্যে আছে পর্যটকদের জন্য একটি বিশ্রামাগার। দ্বীপের মাঝ থেকে চারদিকে তাকালে আপনি ভুলে যাবেন যান্ত্রিক শহরের যত ক্লান্তি, শ্রান্তি। আরো রয়েছে নৌকায় ঘুরে বেড়ানোর ব্যবস্থা।

আপনি চাইলে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন লেকে। মাছ ধরতে পারবেন। বন্ধুরা মিলে বেড়াতে যেতে পারেন আবার পারিবারিক ভ্রমণের জন্যেও চমৎকার জায়গাটি। একা একা চুপচাপ নিজের সাথে সময় কাটাতে চাইলেও ‘মায়াবিনী’ লেক মন্দ নয়। মোট কথা জেলা শহরের খুব কাছেই আপনার সময়টি অসাধরণ কাটবে।

কীভাবে যাবেন:
খাগড়াছড়ি যেতে পারেন বাসে। খাগড়াছড়ি থেকে সিএনজি অথবা পিকাপ করে যেতে হবে পানছড়ি উপজেলার ভাইবোনছড়া বাজার সেখান থেকে কংচাইরি পাড়ায়।

কোথায় থাকবেন:
খাগড়াছড়ি শহরে থাকার মতো বিভিন্ন মানের হোটেল রয়েছে। এদের মধ্যে আছে, পর্যটন মোটেল: এটি শহরে ঢুকতেই চেঙ্গী নদী পার হলেই পরবে । মোটেলের সব কক্ষই ২ বিছানার। যোগাযোগঃ ০৩৭১-৬২০৮৪৮৫ । হোটেল ইকো ছড়ি ইন: খাগড়াপুর ক্যান্টর্মেন্ট এর পাশে পাহাড়ী পরিবেশে অবস্থিত । এটি রিসোর্ট টাইপের হোটেল । যোগাযোগঃ ০৩৭১-৬২৬২৫ , ৩৭৪৩২২৫ । হোটেল শৈল সুবর্ন: ০৩৭১-৬১৪৩৬ , ০১১৯০৭৭৬৮১২ । হোটেল জেরিন: ০৩৭১-৬১০৭১ । হোটেল লবিয়ত: ০৩৭১-৬১২২০ , ০১৫৫৬৫৭৫৭৪৬ , ০১১৯৯২৪৪৭৩০ । হোটেল শিল্পী: ০৩৭১-৬১৭৯৫ । ইত্যাদি। ভাড়া দরদাম করে ঠিক করে নেবেন।

প্রসঙ্গত, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের পরিকল্পনায় ও বাস্তবায়নে উপজেলার ভাইবোনছড়ার কংচাইরি পাড়া একতা মৎস্য চাষ সমবায় সমিতি’র লেককে গত ৭ নভেম্বর জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই লেককে ‘মায়াবিনী’ লেক পর্যটন হিসেবে শুভ উদ্বোধন করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)