শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রথম পাতা » বরগুনা » বেতাগী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেতাগী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

---বরগুনা প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মি.) বরগুনার বেতাগী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জাকির হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ঘুষ বানিজ্য, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনেছেন বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রসিদ খানের পুত্র মো. আব্দুল্লাহ আল (মামুন)।

এবিষয় গত ১৭ নভেম্বর বরগুনা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযাগ পত্রে উল্লেখ করা হয় ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার জাকির হোসেন অফিসের মূল নথি গোপন করে অর্থের বিনিময় জালিয়াতি করে নকল নথি তৈরির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এমনকি তিনি সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার স্বাক্ষর জাল করে মিথ্যা নামজারি (মিউটেশনের) মাধ্যমে রেকার্ডীয় মূল মালিকের সম্পত্তি অন্য ব্যক্তির নামে রেকর্ড করে দেন। এর আগে ২৩ অক্টোবর ২০১৭ উপজেলা নির্বাহী অফিসারের নিকটও একটি অভিযোগ পত্র দাখিল করেন। আব্দুল্লাহ আল (মামুন) আরও অভিযোগ করেন। তার এহেন কর্মকান্ডে শত শত মানুষ প্রতারনার শিকার হচ্ছে। তিনি অর্থ ও কর্মকর্তা প্রিয় এক কর্মচারি। উর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর করতে সময় যাতে অপচয় না হয় তাই তিনি তার কাজ সম্পন্ন করে দেন। ফলে স্থানীয় ওইসব ভুক্ত-ভোগিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সার্ভেয়ার জাকির এখানে যোগদানের পর থেকেই উৎকোচ গ্রহন, জাল নথি তৈরি করে একের পর এক ভূমি জালিয়াতি চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা এসব অভিযোগ এনে বরিশাল বিভাগীয় কমিশনারের বরাবরেও সার্ভেয়ার জাকিরের বিচারের দাবি করে ইতোমধ্যে একাধিক লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জাকির হোসেনের মুঠোফোনে (০১৯৩২৩৫৮১৯) একাধিকবার যোগাযোগের চেস্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)