বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে দু’টি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার
খাগড়াছড়িতে দু’টি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৮মি.) খাগড়াছড়ি জেলার গুইমারায় ছনখোলা পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে দু’টি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশীদ বই, নোটবুক এবং এক টাইগার বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নাশকতা ও চাঁদাবাজির উদ্দেশ্যে গুইমারা উপজেলার ছনখোলা পাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ৭ ডিসেম্বর বুধবার দিবাগত রাত দুইটার দিকে সিন্ধুকছড়ি জোনের ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয় ও লে. তানজিল এর নেতৃত্বে আনসার বেটালিয়নের সদস্য আপেল মাহমুদ ও মো. ফিরোজসহ নিরাপত্তাবাহিনীর সদস্যদের একটি টহল দল এ অভিযান চালায় এসব উদ্ধার করেছে। এসময় সিন্দুকছড়ি জোনের নিরাপত্তা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে গুইমারা উপজেলার ছনখোলা পাড়া এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নেওয়া পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজ চাঁদা আদায়ের রশীদ বইসহ চোলাই মদ উদ্ধার করে গুইমারা সিন্দুক ছড়ি জোনের সদস্যরা।
এদিকে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উদ্ধারকৃত দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড কার্তুজসহ উদ্ধারকৃত মালামাল গুইমারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সিন্দুকছড়ি নিরাপত্তাবাহিনী সূত্রে জানানো হয়।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩