শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » আ’লীগ নেতা মুনসুর হত্যা মামলায় এজহারভূক্তদের বাদ দিয়ে চার্জশীট প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » ময়মনসিংহ » আ’লীগ নেতা মুনসুর হত্যা মামলায় এজহারভূক্তদের বাদ দিয়ে চার্জশীট প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেতা মুনসুর হত্যা মামলায় এজহারভূক্তদের বাদ দিয়ে চার্জশীট প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২৫ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) ময়মনসিংহের নান্দাইলে আ’লীগ নেতা আবুল মুনসুর ভূঁইয়া হত্যা মামলার এজহারভূক্ত ৪৭ জন আসামীর মধ্যে মূল ৩৭ জন আসামীকে বাদ দিয়ে চার্জশীট প্রদানের গৃহীত প্রক্রিয়ার প্রতিবাদে নান্দাইলে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় নান্দাইল বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এ হত্যা মামলার বাদী নিহতের ছোট ভাই নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, গত ২০ নভেম্বর ২০১৪ খ্রী নান্দাইল সাব-রেজিট্রি অফিস মাঠে পৌর আওয়ামীলীগের সমাবেশ চলাকালে বিনা উস্কানিতে বর্তমান সংসদ সদস্যের নিয়ন্ত্রনাধীন একটি বাহিনী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মঞ্চে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরসহ ব্যাপক ক্ষতি সাধন করে এবং আমার বড় ভাই আওয়ামী লীগ নেতা আবুল মুনসুর ভূঁইয়াকে নির্মম ভাবে হত্যা করে। উক্ত হত্যার ঘটনায় নান্দাইল মডেল থানায় আমি বাদী হয়ে সুনির্দিষ্ট ৪৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (নং ২১(১১)২০১৪ তারিখ-২০/১১/২০১৪ ইং)দায়ের করি। মামলাটি থানা পুলিশের পর অধিকতর তদন্তের জন্য ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডিবি পুলিশের তদন্তের পর মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হয়।মামলাটির চার্জশীট প্রদানের জন্য বাদীর পক্ষ থেকে বারবার বলার পরও দীর্ঘ সময়ে মামলাটির চার্জশীট আদালতে প্রদান করা হয়নি বলে জানান তিনি।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন,অতি সম্প্রতি আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি, সিআইডি পুলিশ মামলার প্রত্যক্ষ স্বাক্ষীদের স্বাক্ষদান মুল্যায়ন না করে সুনির্দিষ্ট ৪৭ জন আসামীর মধ্যে গুরুত্বপূর্ণ মূল আসামীদের বাদ দিয়ে মাত্র ১০ জন আসামীর বিরুদ্ধে মনগড়া চার্জশীট প্রদানের পায়তারা চালাচ্ছে এবং স্বাক্ষীদের স্বাক্ষের স্বারকলিপি (এম.ই) সিআইডি হেডকোয়াটারে জমা দিয়েছেন। এ অবস্থায় মনসুর ভূঁইয়া হত্যা মামলার সঠিক বিচার পাব কি না এ নিয়ে আমিসহ মরহুমের পরিবার ও নান্দাইল বাসী সন্দেহ পোষন করছেন। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গৃহীত প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলার ৪৭ জন আসামীর মধ্যে চি‎িহ্নত ৩৭ জন আসামীকে বাদ দিয়ে অখ্যাত ১০ জন আসামীর নামে চার্জশীট প্রদানের প্রক্রিয়ার ও পায়তারার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর পরও এই মামলার কোন আসামীকে বাদ দিয়ে যদি চার্জশীট দেয়া হয় তা হলে প্রকৃত খুনীদের বিচারের স্বার্থে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ মানববন্ধন,অবরোধ ও হরতালের মত কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে তিনি (মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া )উচ্চারণ করেন ।

তিনি আরও বলেন, গত ২০ নভেম্বর ২০১৪ খ্রী: সুপরিকল্পিতভাবে আবুল মুনসুর ভূঁইয়াকে হত্যা করা হয়েছে। এই সংবেদনশীল মামলা থেকে আসামী বাদ দেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি না। অসৎ উদ্দেশ্যে অথবা তদন্তকারী সংস্থার কর্মকর্তা অর্থনৈতিক অথবা অন্য কোন স্বার্থে অথবা বর্তমান সংসদ সদস্যের অনৈতিক চাপে ৩৭জন আসামীকে মামলার চার্জশীট থেকে বাদ দেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করি। নান্দাইলে আওয়ামী পরিবারের কোন সদস্য এই বিষয়টি মেনে নেবেনা। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা প্রতিহত করা হবে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়া কর্মীদের জানান তিনি।

এ সময় তিনি এই বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,ও আইজিপিসহ উর্ধ্বতন কতৃপক্ষের সদয় দৃষ্টিগোচরে আনার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এদিকে এ মামলার আইও বর্তমান সিআইডি’র এএসপি মোঃ আনিসুর রহমান এ ব্যাপারে বলেন, এ মামলার তদন্তকরে চার্জশীট আদালতে জমা দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২১জন প্রতিনিধি, স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।





ময়মনসিংহ এর আরও খবর

১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)