শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » শীত ও বৃষ্টিতে কাপঁছে রোহিঙ্গারা : অজানা রোগে ৫ শিশুর মৃত্যু
প্রথম পাতা » কক্সবাজার » শীত ও বৃষ্টিতে কাপঁছে রোহিঙ্গারা : অজানা রোগে ৫ শিশুর মৃত্যু
শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীত ও বৃষ্টিতে কাপঁছে রোহিঙ্গারা : অজানা রোগে ৫ শিশুর মৃত্যু

---উখিয়া প্রতিনিধি :: (২৫ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) দুইদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ। ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঠান্ডা হাওয়ায় কাঁপছে রোহিঙ্গারা। মিয়ানমার থেকে বাংলাদেশে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বেশিরভাগ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতায় বিদেশী দাতা সংস্থা গুলো খাদ্য সামগ্রী পেলেও এখনো অনেকের জোটেনি প্রয়োজনীয় শীতবস্ত্র। তাই প্রতিরাতে শীত যন্ত্রণায় কাতরাচ্ছে অসহায় মানুষগুলো। ফলে ক্যাম্পগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ-ব্যাধি। গত কয়েকদিনে বালুখালী-১ ক্যাম্পে অজানা রোগে আক্রান্ত হয় ৫জন শিশু মারা গেছে বলে জানিয়েছেন দায়িত্বশীল সুত্র।
কনকনে শীতে নির্ঘুম রাত কাটাচ্ছে অনেকে। শীত তাই দিনের বেলায় কুড়ানো লাকড়ির পরিত্যক্ত অংশ জ্বালিয়ে কোন রকমে শীত থেকে বাঁচার উপায় খোঁজার চেষ্টা মানুষগুলোর। শীতবস্ত্রের বদলে আগুনই উষ্ণতার একমাত্র ভরসা যেন তাদের। ত্রাণ পেলেও বৃষ্টির কারণে জ্বলছে না চুলা।
শৈত্য প্রবাহ ও বৃষ্টির কারণে আশ্রয়হীন মানুষ গুলোর কষ্টের সীমা ছাড়িয়েছে। অধিকাংশের ঘরেই নেই শীতবস্ত্র বা কম্বল। আবার অনেকের অতিরিক্ত হওয়ায় উখিয়ার হাটবাজার গুলোতে বিক্রি করতে দেখা যাচ্ছে প্রতিদিন সন্ধ্যায়। কারণ শীত মৌসুম শুরুর আগে থেকে রোহিঙ্গাদের মাঝে শীতের কম্বলসহ বিভিন্ন রকম শীতবস্ত্র বিতরণ করছে বিভিন্ন সংস্থা। এ কারণে অনেক পরিবার চাহিদার বেশি কম্বলসহ শীতবস্ত্র পেয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
খেয়ে-না খেয়ে থাকা এসব রোহিঙ্গারা প্রতিটিমুহুর্ত পার করছে বিপদসংকুল পরিবেশে। ডায়রিয়া, হাম, পোলিও, যক্ষ্মা, রক্ত ও পানিশূন্যতার মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। প্রয়োজনীয় খাদ্য গ্রহণ, নিয়মিত ঘুম এবং বিশ্রাম নিতে পারছে না বলেই এসব রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে বলে জানালেন ক্যাম্পে নিয়োজিত চিকিৎসকরা।
কুতুপালং রেজি: ক্যাম্পে বুচিদং এর হরিণমোরা এলাকার মো: আয়াজের স্ত্রী সাবেকু ন্নাহার (২৪) তিন বৎসরের হারেজ ও নয় মাসের শাহেনাজকে নিয়ে পড়েছে বেকায়দায়। পরিত্যক্ত শেডে গাদাগাদি করে থাকলেও বৃষ্টি কারণে সারারাত ঘুমাতে পারেনি কাল।
অন্যের তাবু বা পরিত্যক্ত শেডে আশ্রয় নিয়ে দিন পার করছে অনেকে। তাবু গুলোতে কোনো রকম দাঁড়িয়ে থাকলেও বৃষ্টির কারণে মেঝেতে পানি জমে কাদা হয়ে যাওয়ায় সেখানে ঘুমানো তো দূরে থাক, বসে থাকার সেই পরিবেশও নেই।
বৃষ্টি ও শীতের প্রাদুর্ভাব এবং খাবারের অভাবে ছটফট করছে শিশু গুলো। আবার শ্বাসকষ্টে ভুগছে বয়স্ক নারী-পুরুষ গুলো। এদের যন্ত্রণাও বর্ণনাতীত। দুর্গন্ধযুক্ত পরিবেশে স্যাঁতসেঁতে ভেজা মাটি ও কাদার কারণে ঘুমানোরও জুঁ নেই।
এনজিও হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান, রোহিঙ্গাদের দুর্ভোগ ও সংকট কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনাতীত। আগের ৫ লক্ষাধিক রোহিঙ্গা ছাড়াও ২৫ আগস্টের পর থেকে নতুনভাবে কক্সবাজারে উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা।
বৃষ্টি মাথায় নিয়ে বসে আছে আব্দু শুক্কুর ও তার পরিবারের আরও পাঁচ সদস্য। এ সময় মো: ইউনুছ (৪২) বৃষ্টি ও বাতাসের তোড়ে কাঁপতে কাঁপতে বলেন, মনে করেছিলাম এখানে এলে সব ধরনের সাহায্য-সহযোগিতা পাবো। এতো কষ্ট পাবো আগে জানলে আসতাম না। গতকাল বৃষ্টি ও শীতের কারণে সারা রাত ঘুমাতে পারিনি।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজবাহ উদ্দিন বলেন, ক্যাম্প গুলোতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সম্প্রতি এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন শিশু মারা গেছে। তবে এই রোগটি এখনো নির্ণয় করা যায়নি। রোগ নির্ণয়ের প্রক্রিয়া চলছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, শীত আসার আগে থেকে রোহিঙ্গাদের মাঝে বাংলাদেশ সরকার এবং এনজিও’র পক্ষ থেকে প্রচুর পরিমাণ কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে নতুন করে আরো ৬০ হাজার কম্বল বিতরণ করা হবে। ত্রাণসামগ্রী রোহিঙ্গারা অন্যত্র বিক্রি করছে বলে শুনেছি। খুব দ্রুত এদের বিরুদ্ধে মাঠে নামবো।
অজানা রোগে ৫ শিশু মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে ডিপথেরিয়া রোগে শিশু গুলো মারা গেছে। তবে রোগের বিষয়টি এখনো নিশ্চিত নয়। রোগটি নির্ণয়ের জন্য তাদের রক্ত ঢাকায় প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে সিভিল সার্জন সহ স্বাস্থ্যখাতে কর্মরত সকল এনজিও প্রতিনিধির নিয়ে বিশেষ মিটিং হয়েছে গতকাল। রোগটি যাতে আমাদের দেশের মানুষের মাঝে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে ক্যাম্পে কর্মরত সেনাবাহিনী, পুলিশ, এনজিও কর্মী সহ সংশ্লিষ্ট সকলকে সতর্কতার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)