শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানায় অভিযান : দুই জঙ্গি নেতা আটক
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানায় অভিযান : দুই জঙ্গি নেতা আটক
মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানায় অভিযান : দুই জঙ্গি নেতা আটক

ছবি : সংবাদ সংক্রান্ত কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানা গড়তে আত্মগোপনে থাকা নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার ২৩ জানুয়ারি ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে প্রায় আধা ঘণ্টার বেশি জঙ্গি ও র‌্যাবের মধ্যে গোলাগুলি হয়। তবে গোলাগুলিতে কেউ হতাহত হয়নি। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, তিনটা ম্যাগজিন, দেশীয় তৈরি দুটি অস্ত্র, ১১টি কার্টুজ ও আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে অভিযান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কিছুদিন আগে বান্দরবানের পাহাড়ে এই জঙ্গি সংগঠন আস্তানা গড়ে তুলে প্রশিক্ষণ নেয়। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বাশার। পরে তারা উখিয়ার কুতুপালং ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করেন।
তিনি বলেন, সারাদেশ থেকে তরুণদের সংগ্রহ করে তারা জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করে সামরিক প্রশিক্ষণ দেন রনবীর। তাই র‌্যাবের প্রধান টার্গেট ছিলো রনবীর। রোহিঙ্গা তরুণদের প্রশিক্ষণ দিতে তিনি ক্যাম্পে আত্মগোপন ছিলেন কিনা অথবা কোনো রোহিঙ্গা তরুণ এই সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
কমান্ডার মঈন বলেন, গত বছরের আগস্টে কুমিল্লা থেকে ৮ জন তরুণ হিজরতের নামে স্বেচ্ছায বাড়ি থেকে বের হয়েছিল। তাদের খুঁজতে র‌্যাব ফোর্স নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র একটি জঙ্গি সংগঠনের সন্ধান পায়। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি ওই সংগঠনের বেশকিছু নেতৃত্বস্থানীয় কর্মীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি বলেন, এরপর গত ২০ অক্টোবর চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে সামরিক শাখার তৃতীয় ব্যক্তি মানিক ও শাওনকে আটক করার পর তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। র‌্যাব হিজরতের জন্য বের হওয়া নিখোঁজ ৫৫ জনের তালিকা থেকে ৫ জনকে আটক করে। এরপর সামরিক শাখার শাওন ও মানিককে রিমান্ডে এনে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সামরিক শাখার আবুল বাশার ও বোমা বিশেষজ্ঞ তার তথ্য পাওয়া যায়। এই তথ্যর ভিত্তিতে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত উখিয়ার কুতুপালং সংলগ্ন ইয়াহিয়া গার্ডেন থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই গ্রুপের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
খন্দকার আল মঈন বলেন, এর আগে গত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩৮ জন সদস্য এবং এই সংগঠনকে পাহাড়ে প্রশিক্ষণ ও আস্তানা গড়ে তুলতে সহযোগিতা করার অপরাধে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ’র ১৪ জনকে আটক করা হয়। এই সংগঠনের সকল সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারি পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী জানান, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষস্থানীয় এক নেতাসহ কয়েকজন সশস্ত্র সদস্য অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করা হয়।
এদিকে, অভিযানকালের কয়েকটি ভিডিও ক্লিপে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা চলে আসছে বলে অভিযোগ উঠেছিল। সর্বশেষ নব্য জঙ্গি সংগঠনের শীর্ষ দুই নেতাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়েছে। ক্যাম্পে জঙ্গি সংগঠনের তৎপরতায় আতঙ্ক সৃষ্টি হয়েছে সীমান্ত জেলা কক্সবাজারে।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)