মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় নদীতে ডুবে তাবলীগ জামায়াতের এক সাথীর মৃত্যু
লামায় নদীতে ডুবে তাবলীগ জামায়াতের এক সাথীর মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি ::(২৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি.) বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে তাবলীগ জামায়াতের সদস্য মুশফিকুর রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে ২নং ওয়ার্ড উত্তর দরদরী নয়াপাড়া এলাকার মাতামুহুরী নদীর ঘাটে এ ঘটনা ঘটে। মুশফিকুর রহমান মাদারীপুর জেলার শিবচর পৌরসভার নয়াপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে এবং নবম শ্রেণির ছাত্র।
সূত্র জানায়, কয়েকদিন আগে মুশফিকুর তার বাবাসহ তাবলিগ জামায়াতের সাথে মাদারীপুর থেকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া পাড়া জামে মসজিদে আসে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সে অন্যদের সাথে মাতামুহুরী নদীর উত্তর দরদরী নয়াপাড়া এলাকার ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এসময় এলাকাবাসী ও তার সঙ্গীরা অনেক খোজাখুজি করে, পরে খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ৩০মি. পর মুসফিকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার বাবার হাতে লাশ হস্তান্তর করে লামা থানার পুলিশ।লামা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা