বুধবার ● ১৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রেমে সাড়া না দেয়ায় মাদ্রাসা ছাত্রীর বুকে বখাটের ছুরিকাঘাত
প্রেমে সাড়া না দেয়ায় মাদ্রাসা ছাত্রীর বুকে বখাটের ছুরিকাঘাত
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) ময়মনসিংহের নান্দাইলে প্রেমে সাড়া না দেয়ায় মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে ডুকে বুকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক বখাটে স্কুল ছাত্র। গুরুতর আহত মাদ্রাসা ছাত্রীকে প্রথমে নান্দাইল পরে মমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
১৩ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দিকে নান্দাইলের আচারগাঁও জলসিড়ি বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আচারগাঁও ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সাওদা আক্তার (১৫) আচারগাঁও জলসিড়ি বাসষ্ট্যান্ড এলাকার মো. বাকী বিল্লাহর মেয়ে।
এ ঘটনায় গুরুতর আহত ওই ছাত্রীর বাবা মো. বাকী বিল্লাহ জানান, সাওদাকে দীর্ঘ দিন যাবৎ মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো প্রতিবেশি মো. আল-আমিনের স্কুল পড়sয়া বখাটে ছেলে মিয়াদ হোসেন (১৬)ও তার বন্ধুরা। কিন্তু মেয়েটি এতে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে আমার অনুপস্থিতে বাড়িতে গিয়ে ঘরে ডুকে প্রথমে তার(সাওদার) মা’কে পেটাতে থাকে বখাটেরা। এ সময় সাওদা তার মা’কে বাঁচাতে এগিয়ে গেলে তার বুকে ছুরিকাঘাত করে ওই বখাটে। দিক-বিদিক হারিয়ে আমার স্ত্রী বেবী আক্তার (৩২) চিৎকার শুরু করলে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে বখাটে মিয়াদসহ তার বন্ধুরা পালিয়ে যায়।
পরে গুরুতর আহত সাওদাকে প্রথমে নান্দাইল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস আলী এ ব্যাপারে জানান, এই ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)