শনিবার ● ১৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন সিলেট বৌদ্ধ সমিতি
মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন সিলেট বৌদ্ধ সমিতি
সিলেট প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) এই বছর ৪৬ তম বিজয় দিবস পালন করছে বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর বাঙ্গালির মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনেই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভ করে কোটি কোটি বাঙালি। আত্মপ্রকাশ করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
দীর্ঘ নয় মাস ধরে ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘যার যা কিছু আছে’ তা নিয়েই স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালিরা অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে বাঙালি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বুকের উষ্ণ রক্তে রাঙিয়ে রাতের বৃন্ত থেকে ছিনিয়ে আনে ফুটন্ত সকাল।
এই মহান বিজয় দিবসকে সফল করার লক্ষ্যে সিলেট বৌদ্ধ সমিতি ,সিলেট এর নেতৃবৃন্দ আজ সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার বেদিতে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন l
সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া এক বিবৃতিতে এ কথা বলেন।





ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের