রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সিরাজগঞ্জে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৪মি.) রাঙামটি থেকে প্রকাশিত প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদাপর্ন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর রবিবার বিকেলে দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জের সলঙ্গা কার্যালয়ে এ আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান। সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক মো. কোরবান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অগ্রনী ব্যাংক ঘুড়কা শাখার ব্যবস্থাপনা ম্যানেজার শফিজুল ইসলাম,সলঙ্গা থানা কৃষকলীগের নেতা আখতারুজ্জামান সাচ্চু,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সেলিম,সলঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক শাহ আলী জয়, সলঙ্গা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ফ. জহুরুল ইসলাম,থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, আওয়ামী যুবলীগ সৌদি আরব আঞ্চলিক শাখা সাংস্কৃতিক সম্পাদক লতিফ লাভলু তালুকদার, লন্ডন প্রবাসী মামুন জোয়াদ্দার,সলঙ্গা থানা ছাত্রলীগের সদস্য দেবব্রত কুমার সমেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করে স্বাগত ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর প্রকাশক সোহেল রানা। অনুষ্ঠানে বক্তারা, অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলকে ধন্যবাদ এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষার জন্য আহবান জানান।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ