রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন
নবীগঞ্জে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন
নবীগঞ্জ প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) মুক্তিযদ্ধের অকুতোভয় সৈনিক সাব সেক্টর কমান্ডার দৈনিক মাতৃভুমি পত্রিকার সাবেক প্রকাশক মেজর(অবঃ) সুরঞ্জন দাশ বলেন, সমাজের সকল অন্যায় অবিচার রোধে সংবাদপত্র অগ্রনী ভুমিকা পালন করে থাকে। সংবাদপত্রে সব সময় সমাজের অবহেলিত বঞ্চিত সাধারন মানুষের কথা বলতে হবে। সমাজের মানুষের মাঝে সঠিক খবর জানাতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে আসছে। তাই মুক্তিযুদ্ধের সঠিক আদর্শ সমাজে বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ রবিবার বিকালে নবীগঞ্জ মধ্য বাজার কার্য্যালয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্টাবার্ষিকী পালন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম হবিগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি চিলেন নবীগঞ্জ পৌসভার সাবেক মেয়র নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটি এম সালম,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, ৮ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক সলিল বরন দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়, মো. আব্দুল কাদির ও রিপ্টু তালুকদার প্রমূখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ