সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত
খাগড়াছড়িতে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫১মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় ট্রাক্টর উল্টে গিয়ে পানছড়ি উপজেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মঞ্জিল মিয়া(৩৩) নিহত হয়েছে। আজ সোমবার সাকাল ৭টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে উপজেলার মরাটিলা থেকে নিজের ট্রাক্টরে চালকের পাশে বসে পানছড়ি বাজারে আসার পথে ছিটকে পড়ে আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহাড়ে উঠার সময় মঞ্জিল মিয়া ট্রাক্টর থেকে ছিটকে পড়ে নিহত হয়।
এদিকে, উপজেলা যুবদলের পল্লী উন্নয়ন ও বিষয়ক সম্পাদক মঞ্জিল মিয়ার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও জেলা যুবদল। এতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার