বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হেরোইন ও ইয়াবাসহ একই পরিবারের ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হেরোইন ও ইয়াবাসহ একই পরিবারের ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩৬মি.) নওগাঁর রাণীনগরে এক পরিবারের মা,দুই ছেলে ও মেয়েকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ।
১৯ ডিসেম্বর সোমবার সন্ধার পরে পৃথক পৃথক অভিযানে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের নিজ বাড়ি থেকে হেরোইন বিক্রি করা অবস্থায় ৫লক্ষ টাকা মূল্যের ৫০গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। অপরদিকে ২ ছেলেকে রাতে সদরের পশ্চিম বাকুভরা ইদগা মাঠ থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় ৭হাজার টাকা মূল্যের ৪৫পিস চাকার ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মোসলেম খাঁর স্ত্রী মোছা: হেলেনা বেগম (৪৫), দুই ছেলে মো: নয়ন (২২), মো: রকি (২০) ও মেয়ে মোছা: জ্যোতি (২৫)।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এস.এম সিদ্দিকুর রহমান জানান, তারা এলাকাতে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের ৪জনকে গ্রেফতার করা করেছে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩