শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ডিপথেরিয়ায় আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ১৩শ ছাড়িয়েছে : ১৩ জনের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ডিপথেরিয়ায় আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ১৩শ ছাড়িয়েছে : ১৩ জনের মৃত্যু
বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিপথেরিয়ায় আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ১৩শ ছাড়িয়েছে : ১৩ জনের মৃত্যু

---

উখিয়া প্রতিনিধি :: (৬ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৬মি.) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সমূহে ডিপথেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। বিপন্ন প্রায়ই এ রোগে আক্রান্ত রোহিঙ্গাদের সংখ্যাও ১৩শ ছাড়িয়েছে। এ পর্যন্ত ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন। আক্রান্ত রোগীদের প্রায়ই শিশু। পাশিপাশি শীতের প্রকৌপে বেড়েছে ডায়রিয়া, শাসকষ্ট, সর্দি-কাশিজনিত রোগীর সংখ্যাও। প্রতিদিন হাজার হাজার রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। স্থানীয়দের মধ্যে যেন এইসব রোগ ছড়িয়ে না পড়ে সেজন্য সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও উপজেলা প্রশাসন।
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা দীর্ঘদিন অপুষ্টি, তার ওপর ঠান্ডায় খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। সব মিলিয়ে এইচআইভি সহ বর্তমানে সর্দি-কাশি, শ্বাসকষ্টজনিত ও চর্মরোগে ভূগছে রোহিঙ্গারা। আর এদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা। এরই মধ্যে নতুন করে প্রকোপ দেখা দিয়েছে ডিপথেরিয়া ও ডায়রিয়ার। আর প্রায় ১ মাসে ডিপথেরিয়ার কারণে মারা গেছে ১৩ জন।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পের কর্মরত এনজিও কর্মীদের মাধ্যমে স্থানীয়দের মাঝেও ডিপথেরিয়ার জীবাণু ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। উখিয়া কলেজ এলাকায় স্থানীয় সুলতান আহমদের মেয়ে ২ সন্তানের জননী ডিপথেরিয়ায় আক্রান্ত হওয়ার খবরটি চাওর হলে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
স্বাস্থ্যকর্মীরা বলছেন, যত্রতত্র-অপরিকল্পিত টয়লেট ব্যবস্থাপনার কারণে কমছে না ডায়রিয়া রোগীর সংখ্যা। ঠান্ডা, কাশি, জ্বর এখানে একটি ফ্লু- এর মতো হয়ে গেছে। গত তিন মাসে আমরা প্রায় ১০ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছি। বর্তমানে সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগের পাশাপাশি ডিপথেরিয়ায় আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে গেছে।
ডিপথেরিয়ার বিস্তার ঠেকাতে এরইমধ্যে গণস্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচী শুরু করেছে। তবে রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কম বলে এই বিশাল জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।
কক্সবাজারের সিভিল সার্জন সুত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ১২ দিনের একটি প্রজেক্ট হাতে নিয়েছে। তাই এরইমধ্যে এখানে যত রোহিঙ্গা আছে তাদেরকে টিকা দানের ব্যবস্থা করেছি এবং তাদের বয়সীমা হতে হবে ৭-১৫।
এদিকে বায়ু ও পানিবাহিত রোগটি ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছে স্থানীয়রাও। রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে চিকিৎসকরা প্রতিষেধক নেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয়দের।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজবাহ উদ্দিন বলেন, ডিপথেরিয়ায় আক্রান্তের সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত সহস্রাধিক রোহিঙ্গা শিশু ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছে। তৎমধ্যে সন্দেহযুক্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় শৈলেরঢেবা গ্রামের এক নারীর ডিপথেরিয়ায় আক্রান্তের বিষয়টিও তিনি সন্দেহজনক বলে ধারণা করছেন।
এটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যে বিষাক্ত পদার্থ উৎপন্ন করে তা শ্বাসনতন্ত্রের বিশেষ করে নাক ও গলার টিস্যুকে নষ্ট করে দেয়। ডিপথেরিয়ার লক্ষণগুলো দেখা যায় ইনফেকশন হওয়ার দুই থেকে সাত দিন পরে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০. ৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জ্বর থাকে। ক্লান্তি ও শরীর ঠান্ডা হয়ে যায়। গলা ব্যাথা হয়। গলার গ্রন্থি ফুলে যায়। ঢোক গিলতে সমস্যা ও ব্যাথা হয়। অনেক বেশি কাশি হয়। শিশুরাই মূলত: এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।
এই রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রথমে অ্যান্টিটক্সিন ইনজেকশন দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে হয়। এছাড়াও ইরাথ্রোমাইসিন ও পেনিসিলিনের মত এন্টিবায়োটিক দেওয়া হয় ইনফেকশন দূর করার জন্য। যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ তাই ডিপথেরিয়া আক্রান্ত রোগীদের আলাদা রাখা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন বিলুপ্ত ডিপথেরিয়ার রোগের বিষয়ে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)