বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বার্ষিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাঙামাটিতে বার্ষিক পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
ষ্টাফ রিপোর্টার :: (৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, বিপিএম, পিপিএম, রাঙামাটিতে বার্ষিক পরিদর্শন করেন। রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স সুখীনীলগঞ্জে ডিআইজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এরপর রাঙামাটি জেলা পুলিশের কুচকাওয়াজ ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান। তারপর তিনি দাপ্তরিক কার্যাবলি পরিদর্শন করেন। কুচকাওয়াজ পরিচালনা করেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার (অপরাধ), মো. রুহুল আমিন ছিদ্দিকী(ডিএসবি), মো. জাহাঙ্গীর আলম (সদর), সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল, ইউসুফ সিদ্দিকী পিপিএম জেলা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা । জেলা পুলিশ ভবনে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে শুভেচ্ছা ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়।





রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন