শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা

---ষ্টাফ রিপোর্টার :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩১মি.) রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সমন্বয় ছাড়া জেলা তথা দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। তাই প্রতিটি সমন্বয় সভায় প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থেকে সমস্যা ও সম্ভবনার কথা তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা যদি যার যার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে এ জেলার বসবাসরত মানুষের উন্নয়ন আরও বেগবান হবে।

সভায় আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা বলেন, এ জেলার সার্বিক উন্নয়নে এ ধরনের সভা খুবই গুরুত্বপূর্ণ। এ সভায় কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতি এবং পরামর্শ জেলার উন্নয়ন ত্বরান্বিত করবে। তিনি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আঞ্চলিক পরিষদ সবসময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, বিজয়ের মাসে যেসব অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে সকলের সহযোগিতা পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে পর্যটকরা নিরাপদে ও স্বচ্ছন্দে ঘুরাফেরা করতে পারে। তিনি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন হতে সবসময় কঠোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সভাকে জানান। তবুও যেকোন স্থানে মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রিসলি চাকমা বলেন, বাঘাইছড়ির শিজক মুখ কলেজ, রাঙামাটি সরকারী কলেজ, উলুছড়ি হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

সভায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক শফি উদ্দিন আহমদ বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্তমানে ৪টি ইউনিট চালু রয়েছে। লেকের পানির লেভেলও স্থিতিশীল রয়েছে।

গণপূর্ত বিভাগের প্রকৌশলী বলেন, কাউখালী ফায়ার স্টেশন ভবনটি সম্পন্ন করা হয়েছে। এছাড়া লংগদু ও রাজস্থলী ফায়ার স্টেশনের জায়গা ক্রয়ের জন্য অর্থ জেলা প্রশাসন কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। জায়গা বুঝিয়ে দিলে স্টেশনের ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাউজান-রাবার বাগান থেকে রানীরহাট পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ শেষ পর্যায়ে। এছাড়া রানীরহাট থেকে রাঙামাটি ডিসি বাংলো পর্যন্ত ৩৬কি:মি: পর্যন্ত রাস্তা মেরামত, মাকিং ও লাইটিংসহ সড়কের উন্নয়নের জন্য সড়ক মন্ত্রনালয়ে ২২ কোটি টাকার কাজের অনুমোদ দেয়া হয়েছে যাহা চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। এই সড়কের উন্নয়নের কাজ শেষ হলে রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হবে। তিনি বলেন, গত ১৩ জুন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ চলছে।
বাংলাদেশ বেতার এর আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা বলেন, বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার চলছে।

এছাড়া সভায় উপস্থিত অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল

আর্কাইভ