শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » সাপাহার সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু,মহিষের পদচারণায় কৃষকের জমির ফসল নষ্ট : বিজিবি’র ভূমিকায় কৃষকেরা হতাশ
প্রথম পাতা » নওগাঁ » সাপাহার সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু,মহিষের পদচারণায় কৃষকের জমির ফসল নষ্ট : বিজিবি’র ভূমিকায় কৃষকেরা হতাশ
মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাপাহার সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু,মহিষের পদচারণায় কৃষকের জমির ফসল নষ্ট : বিজিবি’র ভূমিকায় কৃষকেরা হতাশ

---নওগাঁ প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৬মি.) নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু,মহিষের পদচারণায় শতাধীক কৃষকের কয়েকশ’বিঘা জমির সরিষা ফসল নষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হলেও সীমান্ত রক্ষীবাহিনীর নিরব ভুমিকায় ক্ষতিগ্রস্ত হয়ে কৃষককুল হতাশ।
জানা গেছে এবারের বর্ষায় সর্বগ্রাসী বন্যায় ওই এলাকার কৃষকের আমন চাষাবাদ সমুলে ক্ষতি সাধন হওয়ায় কৃষকগন তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্নে সর্বস্ব খুইয়ে যখন একচেটিয়াভাবে সমস্ত জমিতে সরিষার চাষাবাদ করে। তখন চোরাই পথে হরহামেশে ভারত থেকে গরু মহিষ আনা অব্যহত থাকায় প্রতি রাতে চোরাকারবারীদের অত্যাচার ও গরু মহিষের পদচারনায় তাদের সীমাহীন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
প্রতি রাতেই চোরাকারবারীরা ওই সীমান্ত দিয়ে শত শত গরু মহিষ কৃষকের ফসলের মাঠের উপর দিয়ে দেশের অভ্যন্তরে আনছে বলে ক্ষতিগ্রস্থ কৃষককুল জানিয়েছেন।
এ ব্যাপারে ওই এলকার কৃষকগন তাদের ফসল ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ জানালে বিজিবি সদস্যরা তাদের বলে নিজের ফসল নিজেকে রক্ষা করতে হবে,যখন আবার রাতে তারা চোরাকারবারীদের হাত থেকে ফসল রক্ষার জন্য মাঠে পাহারা দিতে গেলে টহল রত বিজিবি সদস্যরা তাদেরকে চোরাকারবারী বলে ধমক দিয়ে মাঠ থেকে তেড়ে বাড়ীতে পাঠায়।---
এ অবস্থায় মাঠের ফসল রক্ষায় তারা কোন পদক্ষেপ গ্রহণ করবে তা ভেবে না পেয়ে হতাশায় ভুগছে। ভারতীয় গরু-মহিষের পদচারণায় কৃষকের ক্ষতির চিহৃ দেখতে সরেজমিনে সম্প্রতি সাপাহার প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক ওই এলাকায় গেলে কলমুডাঙ্গা গ্রামের কৃষক এমদাদুল হক, জালাল উদ্দীন,হাবিবুর রহমান, আঃ খালেক শাহিন আলম, ফারুক হোসেন, সোলাইমান আলী, সাইদুর রহমান, ইয়াছিন আলী, আঃ রশিদ, আফজাল হোসেন, মামুন হোসেন, কছিমুদ্দীন, ও আলোম সহ শত শত কৃষক সাংবাদিকদের সামনে তাদের ক্ষতির কথা স্মরণ করে হাউমাউ করে কেঁদে ফেলেন ও সীমান্ত রক্ষীবাহিনীর প্রতি নান অভিযোগ তুলে ধরে জোরালো ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল আমিন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি কৃষকের বক্তব্য অস্বিকার করে বলেন যে, আমরা বিজিবি সংখায় অনেক কম, চোরাকারবারীদের কবল থেকে কৃষকের ফসল রক্ষার জন্য আমরা সবসময় কৃষকের সহযোগীতা চেয়েছি কিন্তু কৃষক আমাদের কোন সহযোগীতা না করে উল্টো আমাদেরকে দোষারোপ করছে। কৃষকের সহযোগীতা পেলে প্রয়োজনে আমারা চোরাকারবারীকে রুখতে পারবো এবং একটি পাখিও ভারত থেকে আসতে দিবনা।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সাথে কথা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে কৃষকের সাথে একত্বতা প্রকাশ করেন এবং বিজিবি’র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। চোরাকারবারীদের কবল থেকে কৃষককুল তাদের মাঠের ফসল রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেক কামনা করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)