সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.) গাজীপুরে রবিবার এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সের ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি।
গতকাল ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের হারবাইদের সুরভীর টেক এলাকার পতিত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের হারবাইদের সুরভীর টেক এলাকার বাউন্ডারী ওয়াল ঘেরা একটি পতিত জমিতে গলায় ওড়না পেঁচানো এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার গলায় কালো দাগ রয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। তার পরণে নেভী ব্লু রংয়ের জিন্সের ফুল প্যান্ট ও সুয়েটার, সাদা কামিজ এবং গোলাপী রংয়ের ওড়না রয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা