বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জনগন সচেতন থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ঘুরে দাঁড়াতে পারবেনা
জনগন সচেতন থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ঘুরে দাঁড়াতে পারবেনা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৬মি.) আলীকদম বান্দরবানের অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার নয়াপাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর আলীকদম প্রতিনিধি সংবাদিক হাসান মাহমুদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম শতভাগ সফল হয়েছে। বর্তমানে জঙ্গিরা মাাথা চাঁড়া দেওয়ার মত অবস্থায় নেই। সুতরাং জনগন সচেতন থাকলে ভবিষ্যতেও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এই দেশে ঘুরে দাঁড়াতে পারবেনা। বক্তারা আরো বলেন বাল্য বিবাহ প্রতিরোধ করা না গেলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো যাবেনা। বর্তমানে দেশে মাতৃমৃত্যুর ও শিশুমৃত্যুর হার অনেক কমে গেছে।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য মো. ইছাহাক, আক্তার আহামদ, ইয়াছমিন আক্তার ও অংক্রা মারমা প্রমূখ।





কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ