শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বরগুনা » ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের ঘটনায় স্মার্টকার্ড বিতরণ বন্ধ
প্রথম পাতা » বরগুনা » ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের ঘটনায় স্মার্টকার্ড বিতরণ বন্ধ
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের ঘটনায় স্মার্টকার্ড বিতরণ বন্ধ

---বরগুনা প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭ মি.) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটরকে মারধরের অভিযোগে বরগুনায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা নির্বাচন অফিস। গতকাল রবিবার দুপুরে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে এ ঘটনা ঘটে।

ডাটা এন্ট্রি অপারেটর ইকবাল হোসেন বলেন, আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যথারীতি আমাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ চলছিল। রবিবার দুপুর ১২টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান মীর নুরুল হক ভোটার স্মার্ট কার্ড নিতে ভোটার নম্বর নিয়ে আমার কাছে আসেন। আমি তখন অন্য একটি কার্ড বিতরণের জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছিলাম।

ওনাকে একটু অপেক্ষা করতে বলে আমি চলমান নম্বরটির কাজ করছিলাম। হঠাৎ করেই যুবলীগ নেতা আরিফুজ্জামান রেজা মৃধা কক্ষে প্রবেশ করে আমাকে মারধর শুরু করে। স্থানীয়রা এগিয়ে এলে রেজা কক্ষ থেকে বের হয়ে চলে যায়। এ ঘটনার পর ডাটা এন্ট্রি অপারেটররা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ বন্ধ করে দিয়ে ইউপি কার্যালয় থেকে চলে আসেন।

এ ঘটনার বিচার ও তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার থেকে কার্যক্রম বন্ধ রেখেছেন ডাটা এন্ট্রি অপারেটররা। আয়লা পাতাকাটা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য আরিফুজ্জামান রেজা মৃধা মুঠোফোনে জানান, কার্ড বিতরনের ইচ্ছকৃত দেরি করছিল অপারেরটা। আমি প্রতিবাদ করেছি এবং এ নিয়ে সামান্য তর্ক হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। বরগুনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি অনাকাংখিত ও দুঃখজনক।

আমরা নাগরিকদের যথাসম্ভব দ্রুত সেবা দিতে চেষ্টা করি। প্রতিটি কার্ড বিতরণে কারিগরি প্রক্রিয়ার সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে একটু ধৈর্য অবলন্বন করতে হবেই। আমরা অপারেটরদের সাথে কথা বলে বিষয়টির দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছি।

অভিযুক্ত আরিফুজ্জামান রেজা মৃধা আয়লা পাতাকাটা ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এর আগেও স্থানীয় যুবলীগের এই নেতা গ্রামে ঢুকে ও সালিশ বৈঠকে অসহায় মানুষদের মারধরের অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসী। এছাড়া জেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের মারধরে দীর্ঘদিন হাজতবাস করেন তিনি





আর্কাইভ