শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ইটভাটা গুলো মানছেনা আইন : উজার হচ্ছে বন এবং নষ্ট হচ্ছে পরিবেশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ইটভাটা গুলো মানছেনা আইন : উজার হচ্ছে বন এবং নষ্ট হচ্ছে পরিবেশ
বুধবার ● ২৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে ইটভাটা গুলো মানছেনা আইন : উজার হচ্ছে বন এবং নষ্ট হচ্ছে পরিবেশ

---মহালছড়ি প্রতিনিধি :: (১১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) খাগড়াছড়ির মহালছড়িতে নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে ওঠা ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে বনের গাছ। নিয়মনীতি উপেক্ষা করে বন, ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে মহালছড়িতে ২টি ইটভাটা। ভাটার অল্প দূরেই রয়েছে হাটবাজার, ফলের বাগান ও শিক্ষা প্রতিষ্ঠান। সব ইটভাটাতেই কয়লার পরিবর্তে রিজার্ভ ফরেস্ট বেষ্টনীসহ বিভিন্ন বনের গাছ উজার করে কেটে জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশঙ্কার বিষয় হলো, ইটভাটার ধোঁয়া ও ধুলায় সংশ্লিষ্ট এলাকার মানুষ শ্বাসকষ্টসহ নানা ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে।
পরিবেশ আইন অনুযায়ী, জনবসতি ও পাহাড়ি এলাকার আশপাশে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু মহালছড়িতে ইটভাটাগুলো এই আইন অমান্য করেছে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরিবেশসম্মতভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইটভাটা তৈরি করতে হবে। এই নির্দেশনাও অমান্য করছেন ইটভাটা মালিকরা। প্রশাসনের নিরব ভুমিকায় স্থানীয়রা হতাশ।
২০১৩ সালের ৫৯ নম্বর আইনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন-সংক্রান্ত কর্মকান্ড নিয়ন্ত্রণ-সংক্রান্ত আইনের ৪ নম্বর ধারায় লাইসেন্স ব্যতীত ইট তৈরি নিষিদ্ধ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, ইটভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের নিকট হইতে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে, কোনো ব্যক্তি ইটভাটায় ইট প্রস্তুত করিতে পারিবেন না।’
নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা স্থাপন করা হলেও নির্বিকার প্রশাসন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, কাঠ পোড়ানোর ব্যাপারে ভাটার মালিকদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। কিন্তু বাস্তবতা তার উল্টো।
সরজমিনের দেখা যায়, আইনের ধারে-কাছেও নেই ইটভাটার মালিকরা। ভাটার চারপাশে রয়েছে জ্বালানী হিসেবে প্রচুর কাঠের স্তুপ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া ইটভাটায় সনাতন পদ্ধতিতে চিমনি তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বনের গাছ। তিন বছর ধরে এ ইটভাটায় বনের গাছ পোড়ানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। সব ইটভাটায় আধুনিক চুল্লি ব্যবহার না করে সনাতন চুল্লি ব্যবহার করা হচ্ছে। যা পরিবেশের জন্য মারত্মক ক্ষতিকর।
সংশ্লিষ্টরা আরো জানান, প্রতি বছর ইটভাটায় ইট বানানোর কাজে মাটি ব্যবহারের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমছে। ভাটার মালিকরা কৃষকদের জমি ও মাটি বিক্রয় করার জন্য নানাভাবে বাধ্য করছেন বলেও অভিযোগ রয়েছে।
ইটভাটায় বনের গাছ পোড়ানোর বিষয়ে যোগাযোগ করা হলে মহালছড়ি উপজেলার বন কর্মকর্তা এ এম এম জাকির হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, জনবল সংকটের কারণে বনাঞ্চল রক্ষণাবেক্ষণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এ সুযোগে বনের গাছ চুরি করে কেটে নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
অনুমোদনবিহীন ইটভাটাগুলোতে বেপরোয়াভাবে কাঠ পোড়ানোর বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছুতো ছাড় দিতেই হয়। তবে, বেপরোয়াভাবে কাঠ পোড়ানোর বিষয়টি নিয়ে ভাটার মালিকদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)