বুধবার ● ২৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে স্মারকলিপি প্রদান
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে স্মারকলিপি প্রদান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজের শ্রমিকরা উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
আজ ২৪ জানুয়ারী বুধবার দুপুর সাড়ে ১২ টায় আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে পার্বতীপুর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে মানীয় প্রধান মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। আন্দোলনরত শ্রমিকেরা এসময় বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের অনেক শ্রমিক উন্নয়ন কাজে নিয়েজিত ছিলো। দীর্ঘদিন কাজে নিয়োজিত থাকায় তারা অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করেছে। কিন্তু তাদেরকে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল এর কর্তৃপক্ষের কাছে প্রায় ২শত শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের জন্য আবেদন করিছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের কর্মহীন রেখে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কাজে লোক নিয়োগ করার প্রক্রিয়া চালাচ্ছে। আমাদের শ্রমিকদের নিয়োগ না দিয়ে অন্যকোন লোক নিয়োগ দিতে দেওয়া হবে না। আমরা প্রায় ১হাজার শ্রমিক দক্ষতার সাথে ৩য় ইউনিটে কাজ সম্পন্ন করেছি। শ্রমিকদের দাবী প্রধানমন্ত্রী তাদের এ বিষয়টি বিশেষ ভাবে বিবেচনা করে নিয়োগ প্রদানের নির্দেশ দেবেন বলে আশা করেন।





বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা