শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » “৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা একাংশের মানববন্ধন কর্মসূচি পালিত
প্রথম পাতা » ঢাকা » “৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা একাংশের মানববন্ধন কর্মসূচি পালিত
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“৩২ ধারা” বাতিলের দাবীতে বনপা একাংশের মানববন্ধন কর্মসূচি পালিত

---ঢাকা প্রতিনিধি :: (২১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৪মি.) “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” খসড়ার কালো “৩২ ধারা” বাতিলের দাবিতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর একাংশের সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এ এইচ এম তারেক চৌধুরী নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ ৩রা ফেব্রুয়ারী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বনপা’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বনপা’র সভাপতি সুভাষ সাহা বলেন, আমরা বলতে চাই, আমরা গুপ্তচর নই, আমরা সাংবাদিক। দেশে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের সহযোদ্ধা। তাই আমাদের জোর দাবী প্রস্তাবিত “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” কালো ধারা ৩২ সহ ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারা অবিলম্বে বাতিল করে এই আইন পাশ করা হোক। না হলে ডিজিটাল তথা অনলাইন সাংবাদিকতার অধিকার খর্ব হবে এবং স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্থ হবে। এই ধারাগুলো সাংবাদিকতা বিরোধী ও গণবিরোধী বলে প্রতীয়মান হচ্ছে। এই আইন সংসদে পাস করা হলে সাংবাদিকরাই হবেন এর বড় শিকার। প্রভাবশালী, দুর্নীতিবাজ এবং অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবেশন করা অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলে সাংবাদিকতা, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং জানার অধিকার ব্যাহত হবে। অবিলম্বে এই ধারাগুলো প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বনপা’র একাংশের মহাসচিব এ এইচ এম তারেক চৌধুরী বলেন, বর্তমান সরকার গত ২৯ জানুয়ারী ২০১৮ তারিখ  মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” খসড়ার চুড়ান্ত অনুমোদন দেয়। আমরা সরকারকে সাধুবাদ জানাই। প্রস্তাবিত আইনের “৩২ ধারায়” বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেআইনি প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বেআইনিভাবে প্রবেশ করে কোনো ধরনের গোপনীয় বা অতিগোপনীয় তথ্য-উপাত্ত কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল নেটওয়ার্ক অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে গোপনে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন তাহলে তা গুপ্তচরবৃত্তির অপরাধ বলে গণ্য হবে। এর জন্য ১৪ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ার ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় বিলুপ্তি ঘোষনাকৃত আইসিটি আইনের ৫৭ ধারার অনুরূপ বক্তব্য যুক্ত করা হয়েছে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগে আমরাও ডিজিটাল আইন চাই। ডিজিটাল সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন আইন চাই না। আমরা বনপা’র পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮” কালো ধারা ৩২ সহ ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারা অবিলম্বে বাতিল করে এই আইন পাশ করা হোক। নাহলে অনুসন্ধানী সাংবাদিকতার অধিকার হরন হবে। আমাদের দাবী বর্তমান সরকার অনলাইন গণমাধ্যমের জন্য জাতীয় অনলাইন নীতিমালার খসড়া চুড়ান্ত করেছে, অবিলম্বে এই নীতিমালা জাতীয় সংসদে পাশ করা হোক এবং অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়া হোক। না হলে সারা দেশব্যাপী আরো কঠোর আন্দোলন করা হবে।

বক্তব্যে বলেন, আপনারা জানেন বহু আন্দোলন সংগ্রামের পরে বর্তমান সরকার জাতীয় অনলাইন নীতিমালা ২০১৭ চুড়ান্ত করেছে। অবিলম্বে নীতিমালাটি বাংলাদেশ জাতীয় সংসদে পাশ করা হোক এবং অবিলম্বে অনলাইন গণমাধ্যমগুলো বিনামূল্যে নিবন্ধন সহ সরকারী-বেসরকারী সকল সুযোগ-সুবিধা প্রদান করা হোক। না হলে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা) এর পক্ষ থেকে সারা দেশব্যাপী আরো কঠোর আন্দোলন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র একাংশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফয়েজ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বি এইচ বেলাল, কোষাধক্ষ্য মো. কবির হোসেন, যুগ্ন মহাসচিব এ কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহমুদ রিয়াজ, মহিলা বিষয়ক সম্পাদক জোহুরা পারভিন জয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য কবির আহমেদ লিঞ্জু, আবদুল ওয়াহেদ, মো. মুরাদ, মো. মোস্তফা খান, মো. জাহাঙ্গীর হোসেন, আবদুল মান্নান সাগর, তারিক হোসেন জনি ও মো. জিয়াউর রহমান শরিফ প্রমুখ।





ঢাকা এর আরও খবর

বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)