শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) গাজীপুরে ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ পালিত হচ্ছে।

আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা শহরের আদালত ভবন সংলগ্ন ট্যাংকির পাড় এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে সেবা সপ্তাহ উদ্বোধন করেন।

সপ্তাহব্যাপী এই সেবা ৪ ফেব্রুয়ারী রবিবার থেকে শুরু হয়েছে। আর তা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। সেবা সমূহের মধ্যে থাকছে পাসপোর্ট ফরম পূরণ পূর্বক তথ্য সহায়ক লিফলেট প্রদান, গ্রাহকদের সেবার মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষে তথ্য কেন্দ্র, অফিস দালাল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও সঠিক সময়ে পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা প্রদান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, উপ-সহকারী পরিচালক কবির হোসেন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সাংবাদিক এম নজরুল ইসলাম, সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইকবাল আহমদ সরকার, সাংবাদিক মো. আজহার হোসেন, সাংবাদিক আবদুল্লহ আল মামুন, সাংবাদিক আবুল হাসান, সাংবাদিক মনিরুজ্জামান মনির, সাংবাদিক এডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) ও পাসপোর্ট করতে আসা নাগরিকবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন পাসপোর্ট অফিসের সাইট রিসোর্স ম্যানেজার (এসআরএম) মো. শফিকুর রহমান।

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, নাগরিকরা যেন সহজেই পাসপোর্ট গ্রহন করতে পারে সে জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আবেদনকারীর যে কোন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হবে।

এ উপলক্ষে পাসপোর্ট অফিসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সহজে মানুষের হাতে পৌঁছে দিতে ২০১৩ সালের শুরুতে চালু হয় এই আঞ্চলিক অফিসের কার্যক্রম।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)