বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার আটক
বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.০৯মি.) বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকারকে আটক করেছে পুলিশ।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় তাকে গাজীপুরের টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্সের সামনে থেকে আটক করা হয়। এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা আবু আহমেদ, বিএনপি নেতা আজিজুল হক রাজু মাস্টার, হাসান উদ্দিন লস্করকেও আটক করা হয়।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে হাসান উদ্দিন সরকার আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হয়ে আসছিলেন। এ সময় টঙ্গী থানার পুলিশ হাসান উদ্দিন সরকারসহ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিনকে পূবাইল এলাকা থেকে আটক করে জয়দেবপুর থানার পুলিশ।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম গাসিক কাউন্সিলর সুলতান উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন