বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বই মেলায় রাহুল রাজের ‘নীল পদ্যের কষ্ট’
বই মেলায় রাহুল রাজের ‘নীল পদ্যের কষ্ট’
ঢাকা প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) অমর একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহ থেকেই পাওয়া যাচ্ছে সাংবাদিক রাহুল রাজ-এর সপ্তম কবিতার বই ‘নীল পদ্যের কষ্ট’। প্রথম প্রেমের আপন করা গোপন কথার কাব্য নিয়ে রচিত এই কবিতার বইটি যে কোন বয়সের মানুষের কাছেই ভাল লাগবে। ছন্দ ও অলঙ্কারে ফুটে উঠেছে মিষ্টি প্রেমের আপন কথা।
বইটি প্রকাশ করেছে ‘য়ারোয়া বুক কর্নার’। সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬৬৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। পাঠকরা প্রকাশনা সংস্থা ‘য়ারোয়া বুক কর্নার’ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমেও বইটি সংগ্রহ করতে পারবে।
বইটির প্রকাশক জান্নাতুন নিসা বলেন নীল পদ্যের কষ্ট কবিতার বইটির প্রতিটি কবিতা সবার হৃদয় ছুঁয়ে যাবে। তরুণ-তরুণীদের কাছে ভাললাগার এক অনন্য আবেদন যোগাবে বইটি এমনটাই প্রত্যাশা। ভিনধর্মী কবিতায় পাঠক শ্রেণি খুঁজে পাবে প্রথম প্রেমের আঁচড় আঁকা স্মৃতি।
‘নীল পদ্যের কষ্ট’ প্রসঙ্গে লেখক রাহুল রাজ বলেন ২০১০ সালে প্রথম বই প্রকাশের পর বেশ কিছু পাঠকের হৃদ্যতা আমাকে মুগ্ধ করেছে। হাজারও লেখকের ভিড়ে আমার মত নগণ্যের জন্য মানুষের একটু সাড়াই অনেক বড় প্রাপ্তি। বড় কিছুর প্রত্যাশা নেই। এবারের কাব্যগ্রন্থটি প্রথম প্রেমের স্মৃতি মনে করেই লিখেছি। সমসাময়িক কারও প্রতিযোগি হওয়ার যোগ্যতাও নেই। পাঠকের হৃদয়ে যেন একটু ঠাঁই মেলে এই প্রত্যাশা।





ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ