বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মারামারির মামলার আসামিকে কারাগারে প্রেরণ
বিশ্বনাথে মারামারির মামলার আসামিকে কারাগারে প্রেরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৯মি.) বিশ্বনাথে মারামারির মামলার এক আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মারামারি মামলার আসামি তোতা মিয়াকে আজ বৃহস্পতিবার সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দারের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত আস্তফা মিয়ার ছেলে।
মামলার বাদি পক্ষের আইনজীবি সাইফুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, মারামারির মামলায় আসামি তোতা মিয়া আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ১৯ সেপ্টেবর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের ফখরুল আহমদ ও তোতা মিয়া লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এঘটনায় আহত ফখরুল আহমদের ভাই ফাহিম আহমদ বাদি হয়ে ৪জনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং : জিআর ১৭০/২০১৭ ইং।





ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ