শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কাপাসিয়ায় ১৩ দিনব্যাপী বইমেলা শুরু
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কাপাসিয়ায় ১৩ দিনব্যাপী বইমেলা শুরু
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের কাপাসিয়ায় ১৩ দিনব্যাপী বইমেলা শুরু

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৭মি.) ‘এসো বই পড়ি, জেগে উঠি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ‘বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার’র উদ্যোগে গতকাল ১৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ১৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসাবে বইমেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা শহরের মরহুম খালেদ খুররমের বাস ভবন প্রাঙ্গনে আয়োজিত বইমেলা পরিচালনা কমিটির আহবায়ক কাপাসিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদ সদস্য ও যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবনী ও আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র কাপাসিয়ার উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শনী, দেয়াল পত্রিকা, উন্মুক্ত বই পড়া প্রতিযোগিতা, বই পড়া ও মুক্ত আলোচনা, বই পড়ে শিশুদের গল্প শোনানো, মানচিত্রে কাপাসিয়া স্থান পেয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের সেরা শিল্পী মাসুমা সুলতানা সাথী মনোজ্ঞ গান পরিবেশন করেন। মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।





আর্কাইভ