শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জাতীয় » বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

---ঢাকা :: (৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২১মি.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন বহুদলীয় গণতন্ত্রের সময়। কোন দল নির্বাচন করবে কি করবে না এটা সম্পূর্ণ তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু নির্বাচন সময়মতো হবে। জনগণও ভোট দেবে।’ তিনি বলেন, ২০১৪ সালে এতো তান্ডব করেও যখন নির্বাচন ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও ঠেকাতে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকতের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যদি নির্বাচন না করে তাহলে কারো কিছু করার নেই। গতবারও তারা নির্বাচন করেনি। আমরা জানতাম তারা নির্বাচনে আসবে। কিন্তুু তারা নির্বাচনে আসেনি। এবারও যদি কোন দল না আসে, সেখানে আমাদের কী করার আছে?
শেখ হাসিনা বলেন, এটা যদি আপনারা বলেন, আমি শাস্তি দিয়েছি, আমি তুলে নেবো, সেটাতো আমি পারবো না। আদালত তাকে (খালেদা) শাস্তি দিয়েছে। আর মামলা করেছে দুদক।
খালেদা জিয়াকে মুক্তি না দিলে তার দল নির্বাচনে যাবে না বলে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের উত্তরে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি বলে নির্বাচন করতে দেবো না, এটা গায়ের জোরের কথা, যেটা বিএনপি বলতে পারে।
প্রধানমন্ত্রী বিএনপি’র জন্ম, রাজনৈতিক দল হিসেবে ক্যান্টনমেন্ট থেকে আত্মপ্রকাশ এবং জিয়াউর রহমানের পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের স্টাইলে ক্ষমতা দখলের ইতিবৃত্ত এবং তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘হাঁ’ ’না’ ভোটের ইতিবৃত্ত তুলে ধরেন।
তিনি বলেন, বিচারপতি সায়েমকে অস্ত্রের মুখে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া প্রেসিডেন্ট হন। ’৭৫-এর ১৫ আগস্টের হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় মোশতাক ক্ষমতা নিয়েই জিয়াকে সেনাপ্রধান বানিয়ে দিলেন। জিয়া তার কতটা বিশ্বস্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক আইয়ুব খানের মতো একই অঙ্গে দুই রূপ নিয়ে তিনি (জেনারেল জিয়া) ক্ষমতায় এলেন।’
প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও আগামী নির্বাচন, খালেদা জিয়া দুর্নীতির মামলা, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং রোহিঙ্গা সমস্যাগুলো ঘুরে ফিরে আসে।
দুর্নীতিবাজদের দলে না নেয়া সংক্রান্ত বিএনপি’র গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারাটির পরিবর্তন করে বিদেশে অবস্থানরত দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব প্রদান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে দুর্নীতি নিয়ে একটি পারসেপশন আছে। ব্যক্তি বিশেষের দুর্নীতির ক্ষেত্রে কিছু বলাও হয় না, করাও হয় না। এখানে খালেদা জিয়ার ক্ষেত্রে আদালত রায় দিয়েছে, আমাদের কিছু করার নেই।

শেখ হাসিনা বলেন, আদালতের রায় হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন যাকে করা হলো সে আবার ফেরারি আসামী। সে দেশেও নেই।
প্রধানমন্ত্রী প্রশ্ন করেন দেশে কি বিএনপি’র এমন কোন নেতা নেই যাকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন করা যেতো?
তিনি বলেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর রাজনীতি করবেন না বলেই মুচলেকা দিয়ে নিজের দেশ ছেড়ে চলে গেলেন। তাদের প্রিয়পাত্র ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন এবং মইনুদ্দিনের দেয়া দুর্নীতির মামলায় মামলায় তার শাস্তি হলো। আমেরিকার এফবিআই’র তদন্তেও তার দুর্নীতি ধরা পড়েছিল এবং এফবিআই’র লোক এ দেশে এসে আদালতে স্বাক্ষ্য দিয়ে গেছে। পরে তার ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা হয়েছে। তাকেই করতে হলো ভারপ্রাপ্ত চেয়ারপার্সন।
শেখ হাসিনা মামলা নিয়ে বেগম জিয়ার টাল বাহানার অভিযোগ তুলে খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, মামলার ১০৯ কার্যদিবস তিনি সময় চাইলেন, অসুস্থ বলে অফিসে গিয়ে বসে থাকলেন, ২৬১ দিনের মতো ১০ বছর যাবত চলমান মামলায় তারিখ পড়লো, আপিল বিভাগে ২২ বার রিট করেছেন, হাইকোর্টে রিট করেছেন। এতো কিছু করে তিনি মামলা চণলাকালীন মাত্র ৪৩ দিন আদালতে উপস্থিত ছিলেন। এরপরও তার সাজা হয়েছে।
প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি রুজু হওয়ার সময় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হককে উদ্ধৃত করে বলেন, ‘তিনি বলেছিলেন, ওই পরিমাণ টাকা জমা করে দিলেই মামলাটি প্রত্যাহার হয়ে যাবে। কারণ, টাকাটা এসেছিল এতিমদের জন্য। কিন্তুু খালেদা জিয়া টাকার মায়া ত্যাগ করতে পারেননি। ’
তিনি বলেন, ‘আমি বিস্তারিত বলবো না, আপনারা মামলার শুনানিতেই দেখেছেন, সেই টাকা কত ভাবে, কত হাত ঘুরে এতিমদের জন্য না গিয়ে ব্যক্তিগত তহবিলে চলে এসেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে খেলে এর জন্য শাস্তি আদালতও দেয়, আল্লাহর তরফ থেকেও হয়। কারণ, আমাদের পবিত্র কোরআন শরীফেই আছে, এতিমের টাকা মেরে খাওয়া যায় না। কাজেই আমাদের কিচ্ছু করার নেই।’
শেখ হাসিনা নিজের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ২০০৭ সালে তাঁকে গ্রেফতার করার সময় তিনি দলের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করে যান। তিনি তাঁর ছোট বোন শেখ রেহানা বা পুত্র, বা প্রবাসের কাউকেই করেননি। অথচ খালেদা জিয়া দেশে বসবাস করে এমন কাউকেই দায়িত্ব দিয়ে যাননি।
তিনি এ সময় সাংবাদিকদের বিএনপি’র নেতাদের কাছে এ সম্পর্কে প্রশ্ন করার আহবান জানান।
তারা এমন একটি দল যারা গঠনতন্ত্রের ধার ধারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের গঠনতন্ত্রের সঙ্গে মিলিয়ে যদি পার্টি অবস্থান দেখেন, দেখবেন কোনখানেই মিলছে না।
‘তাদের গঠনতন্ত্রে যে সুবিধাটি রয়েছে তা হচ্ছে দলের চেয়ারপার্সনকেই সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে, যে ক্ষমতা আওয়ামী লীগে প্রেসিডিয়াম, কার্যনির্বাহী সংসদের এবং কাউন্সিলের রয়েছে। সূত্র : বাসস





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)