শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার
নবীগঞ্জে পলাতক আসামী গ্রেফতার
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৬মি.) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ হাফিজুর রহমান চৌধুরী (৪৮) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত আঃ নুর চৌধুরীর পুত্র। গতকাল শুক্রবার সন্ধায় ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ওমর ফারুক ও এ এসআই সুহেল দেব এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধ্যসমত এলাকা থেকে গ্রেফতার করেন। এসআই ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জানান,ধৃত হাফিজের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।





গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ