সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অস্ত্রসহ ৫ টি মাদক মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক
অস্ত্রসহ ৫ টি মাদক মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক
ময়মনসিংহ অফিস :: (১৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫১মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি অস্ত্র ও ৫ টি মাদক দ্রব্য আইনের পলাতক আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৪২)কে ১শ’৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ আঠারবাড়ী রায়েরবাজার এলাকার তেলুয়ারী গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে।
আজ ২৬ ফেব্রুয়ারি সোমবার আটককৃত সবুজকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়। তার আগে রবিবার দিনগত রাতে সবুজকে আঠারবাড়ী রায়ের বাজার এলাকা থেকে পুলিশ আটক করার পর ঈশ্বরগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান এ সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে এস আই জুয়েল রানা ও এ এস আই আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আঠারবাড়ী বাজার থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি অস্ত্র ও ৫ টি মাদক দ্রব্য আইনের মামলা থাকার পরও দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় সে এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে সবুজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে আরও জানান তিনি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)