শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বন্দরের আইন উপদেষ্টা’র নিয়োগ পেলেন মনতোষ বড়ুয়া
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম বন্দরের আইন উপদেষ্টা’র নিয়োগ পেলেন মনতোষ বড়ুয়া
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম বন্দরের আইন উপদেষ্টা’র নিয়োগ পেলেন মনতোষ বড়ুয়া

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী মনতোষ বড়ুয়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আইন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন।
গত ২৫ ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জারি করা অফিস আদেশে (স্মারক নম্বর-১৮.০৪.০০০০.১৮১.১১.০২৯.২০১৭) নিয়োগের বিষয়টি ‍জানানো হয়েছে।

গত ৮ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে ‍জানা গেছে।
বন্দর কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে, আইন উপদেষ্টাকে বন্দরের প্রশাসনিক ভবনে একটি কার্যালয় দেওয়া হবে এবং প্রতি বৃহস্পতিবার তিনি অফিসে উপস্থিত থাকবেন।

এছাড়া বন্দর কর্তৃপক্ষের প্রয়োজনেও তাঁকে অফিসে উপস্থিত থাকার কথা বলা হয়েছে অফিস আদেশে।
চট্টগ্রাম বন্দরের যাবতীয় মামলা পরিচালনা ও আইনগত মতামত আইন উপদেষ্টা হিসেবে মনতোষ বড়ুয়া দেবেন। তবে তিনি বন্দরের বিরুদ্ধে কোন মামলায় ‍অংশ নিতে পারবেন না, এমনটাই বলা হয়েছে আদেশে।

আইন উপদেষ্টা হিসেবে নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মনতোষ বড়ুয়া সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আমি ১৯৯৯ সাল থেকে বন্দরের প্যানেল আইনজীবী হিসেবে কাজ করছি। সর্বশেষ বন্দর কর্তৃপক্ষ আমাকে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে আমি অবশ্যই সম্মানিতবোধ করছি।
মনতোষ বড়ুয়া কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড (কাফকো), হাক্কানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সমতা শিপিং এন্ড ট্রেডিং সহ আরও কয়েকটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে আছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)