শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গফরগাঁওয়ে বৃদ্ধ নানার ধর্ষণের শিকার নাত্নী : ধর্ষক নানা আটক
গফরগাঁওয়ে বৃদ্ধ নানার ধর্ষণের শিকার নাত্নী : ধর্ষক নানা আটক

ময়মনসিংহ অফিস :: ময়মনসিংহের গফরগাঁওয়ে বেড়ানোর কথা বলে প্রতিবেশি নাত্নীকে নিজ বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেছে বৃদ্ধ নানা। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১১ টায় ধর্ষিতা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষক বৃদ্ধ নানাকে আটক করেছে পুলিশ।
গফরগাঁও থানায় দায়েরকৃত অভিযোগে ভিত্তিতে জানা যায়, গফরগাঁও উপজেলার পড়শী পাড়া গ্রামের রিকশাচালকের মেয়ে প্রতিবেশী নূরুল আমিন (৬২)কে দাদা বলে ডাকতেন। পরিচয়ের সূত্র ধরে নূরুল আমিন প্রায়ই যুবতী (১৯) নাত্নীকে পান, সুপারি, বিস্কুট ইত্যাদি কিনে দিতেন। এক পর্যায়ে যুবতীকে নিজ বাড়িতে বেড়ানোর প্রস্তাব দেন তিনি।
গত ১০ ডিসেম্বর মেয়েটি তার বাড়িতে বেড়াতে গেলে তাকে জোর পূর্বক ধর্ষণ করে নূরুল আমিন। এ সময় বিষয়টি কাউকে জানালে ধর্ষিতার বাবা-মাকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়ার হুমকী দেন ধর্ষক নানা। মেয়েটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। এদিকে গত কয়েকদিন ধরে মেয়েটি বমি করতে থাকলে তার মা ও চাচী তাকে চিকিৎসকের কাছে নেয়। পরীক্ষা করে চিকিৎসক মেয়েটির অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হন। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা মিমাংসা করতে সালিশ বৈঠকে বসেন। এতে অভিযুক্ত ধর্ষক নূরুল আমিন মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে রাজী না হয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নিজে বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সবুজ মিয়া বলেন, গ্রাম্য সালিশ বৈঠকে আমরা কোন সুরাহা করতে না পেরে নির্যাতিতাকে আইনের আশ্রয় নিতে বলেছি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ খান জানান, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করা হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা