শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » হিল ইউমেন্স ফেডারেশন এর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলা
হিল ইউমেন্স ফেডারেশন এর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলা
গুইমারা প্রতিনিধি :: (২৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মি.) আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইউপিডিএফ সমর্থিত হিল ইউমেন্স ফেডারেশন এর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহসপ্রতিবার সকাল ১১টায় গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্কুলের সামনে প্রধান সড়ক অবরোধ করে সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি-সোঠা নিয়ে পুলিশের উপর চড়াও হয় সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় পুলিশ পাহাড়ী ছাত্র পরিষদের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় হিল ইউমেন্স ফেডারেশনের কর্মীরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। প্রায় ঘন্টা খানেক উত্তপ্ত থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরস্থিতি শান্ত আছে বলে জানালেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)