শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা
শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির মিলনমেলা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বার্ষিক মেজবান ও মিলনমেলা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ ৯ মার্চ শুক্রবার দিনব্যাপী গাজীপুরে আবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে আয়োজন করা হয় আলোচনা সভা, কৃতি ছাত্র/ছাত্রীদের সংর্বধনা, বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খানাপিনার উৎসব। বেলা ১২টা থেকে মেজবানের খাওয়া-দাওয়া শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের সভাপতি এম. শাহদাৎ হোসেন (সোহেল) এর সভাপতিত্বে ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য ডঃ মো. ফরিদুল আলম এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. নাজিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সহ-সভাপতি এম.এ তাহের, সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. নেছারুল ইসলাম কুতুবী, স্মরনিকা উপ-পরিষদের আহ্বায়ক ডঃ মনোরঞ্জন ধর, চট্টগ্রাম সমিতি- কুমিল্লার সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডঃ মো. সেলিম উদ্দীন।

এ সময় সমিতির উপদেষ্টা, নোমান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও নাইস ডেনিমের ম্যানেজিং ডাইরেক্টর নূর এ ইয়াসমীন ফাতেমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমিতির কর্মকর্তারা চট্টলা নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। এর আগে কর্মকর্তারদের ফুল দিয়ে বরণ করা হয়।

বক্তরা বলেন, ২০১০ সালে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার লোক নিয়ে বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুর নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটে। এ সংগঠনের মাধ্যমে গাজীপুর জেলায় বসবাসরত সমিতির সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যদেরকে পরিচিতি করানো এবং একান্ত নিকটে বসে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে নিবির সম্পর্ক গড়ে তোলা।

মেজবান ও মিলনমেলা অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্য ও তাদের স্ত্রী-সন্তান ও পরিজন নিয়ে আনন্দঘন দিন উদযাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের জন্য ছিল র‌্যাফেল ড্রয়ের আয়োজন।

খানাপিনার পর বিকালে কৃতি ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। সমিতির আজীবন সদস্যের সন্তানদের মধ্যে যারা ২০১৭ সালের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়েছেন তাদের এ অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হয়। অতিথিরা বৃত্তি প্রাপ্ত ৩৬ জনের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, জনপ্রতি ১ হাজার টাকা তুলে দেন।

অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ এস এম মিজানুর রহমান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্য সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) এবং সমিতির কার্য নির্বাহী কমিটির নেতেৃবৃন্দসহ প্রায় ৫ হাজার জন উপস্থিত ছিলেন।

পরে শুরু হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংগীতশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)