শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ছেলেকে পিটিয়ে আহত করেছে বাবা !
ছেলেকে পিটিয়ে আহত করেছে বাবা !

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসার বকেয়া বেতনের টাকা চাইতে গিয়ে ৯ বছরের শিশু রিমনকে তার বাবা মো. কালাম মিয়া পিটিয়ে আহত করেছেন৷ আহত রিমন এখন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছে৷
রিমনের মা জেসমিন বেগম ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে কান্নাজড়িত কন্ঠে প্রতিনিধির কাছে এ অভিযোগ করেন৷
আহত রিমনের দাদি নার্গিস খাতুন জানান, উপজেলার পৌর এলাকার মুনসেফপুর মদিনাতুল মনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজেখানার ছাত্র রিমন৷ গত দুবছর ধরে ওই মাদ্রাসায় রিমন লেখাপড়া করছে৷ প্রতি মাসে সব কিছু মিলিয়ে এক হাজার টাকা খরচ দিতে হয় মাদ্রাসা কর্তৃপক্ষকে৷ গত দুই মাসের টাকা বকেয়া থাকায় রিমনকে টাকা দিতে বলেন মাদ্রাসার হুজুর৷ আর এ টাকা চাওয়ার অপরাধে কালাম ক্ষিপ্ত হয় ছেলেকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের বাড়ি যেতে বলে৷ রিমন দুপুরে বাড়ি গেলে হাত-পা বেঁধে বাঁশ দিয়ে নির্মমভাবে পেটায় তার বাবা৷ ঘটনার সময় তার মা জেসমিন বাড়িতে ছিলন না৷ শিশুটির চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্ষা করেন৷ পরে কালাম রিমনকে আবার মাদ্রাসায় নিয়ে তার ট্রাঙ্ক, বই-খাতা ও বিছানাপত্র পুকুরে ছুঁড়ে ফেলে এবং রিমনকে আবার বাড়ি যেতে বলে৷ কিন্তু সে বাড়ি না গিয়ে মুনসেফপুর এলাকায় দাদি নার্গিস খাতুনের কাছে যায়৷ এ সময় দাদি রিমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কালাম তাতেও বাধা দেয়৷ পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
এ ব্যাপারে কালামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন, ‘আমার ছেলেকে আমি মারছি৷ এতে কার কি? ছেলে অন্যায় করলে শাসন করমু না, তারে আদর করমো?’





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা