শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » জাতীয় সঙ্গীত চলাকালে সেলফি তুলতে ব্যাস্ত মহিলা বিষয়ক কর্মকর্তা
জাতীয় সঙ্গীত চলাকালে সেলফি তুলতে ব্যাস্ত মহিলা বিষয়ক কর্মকর্তা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) পার্বতীপুরে জাতীয় সঙ্গীত চলাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মোবাইলে সেলফি তোলায় ব্যাস্ত থাকতে দেখা গেছে।
৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে র্যালী, আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে সকাল ১১ টায় র্যালী শেষে আলোচনা সভার পূর্ব মুহুর্তে স্বাধীনতার মাস উপলক্ষে জাতীয় সঙ্গীত শুরু করা হলে উপস্থিত সকলেই সম্মেলিত কণ্ঠে এতে অংশগ্রহণ করেন। জাতীয় সঙ্গীত চলকালে স্টেজে অন্যান্য অতিথিদের সাথে উপস্থিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবি তার মোবাইল ফোনে সেলফি তোলা নিয়ে ব্যাস্ত ছিলেন। এ বিষয়টি নিয়ে চারিদিকে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেক ত্যাগ, তিতিক্ষা ও কষ্টের বিনিময়ে অর্জিত বাঙ্গালী জাতীর পরিচয় বহনকারী এই জাতীয় সংঙ্গীতের সময় সেলফি তোলায় জাতীয় সংঙ্গীতকে অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছেন সমাজের সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ নিয়ম সবার জন্যই সমান। জাতীয় সঙ্গীত চলাকালে সকলকে দাড়াতে হবে এবং কোন প্রকার নড়চড়া ছাড়াই তা শুনতে হবে। সেলফি তোলার বিষয়ে তিনি বলেন যদি কেউ এরকম কিছু করে থাকে তবে তা ঠিক করেনি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)