শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » নির্বাচন থেকে বিএনপিকে সরানোর খায়েশ নেই : ওবায়দুল কাদের
নির্বাচন থেকে বিএনপিকে সরানোর খায়েশ নেই : ওবায়দুল কাদের
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে রাখার খায়েশ আওয়ামী লীগের নেই।
আজ ১০ মার্চ শনিবার সকালে গাজীপুরের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপির আন্দোলনের পাঠ চুকে গেছে। আমি তাদের পরামর্শ দেব- নির্বাচনের জন্য প্রস্তুত হতে। নির্বাচন থেকে তাদের সরিয়ে রাখার খায়েশ আওয়ামী লীগের নেই, আমাদের সরকারের নেই। তারা নির্বাচন করবে।’’
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে বিএনপি চেয়ারপারসনকে কারাগার থেকে বের করবেন. সেই বাস্তবতা এখন বাংলাদেশে নেই। এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়ার গ্রেফতারের পর ভেবেছিল বাংলাদেশ উত্তাল হবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তারা যদি মনে করে আন্দোলন করে খালেদা জিয়াকে বের করবেন, সেই আশার গুড়েবালি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনের উন্নীতকরণ কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানের ঈদের আগে ৫০ কিলোমিটার ফোর লেন এখানে দৃশ্যমান পাবেন। ঈদের আগে-পরে অসহনীয় যানজট থাকবে না।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন