শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

---ময়মনসিংহ অফিস :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৫মি.) ময়মনসিংহে সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন ছাত্র সমাজ ও শাওন স্মৃতি সংসদের ব্যানারে শাওনের সহপাঠীরা।

আজ ১১ মার্চ রবিবার সকালে নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালনের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এসময় বিক্ষোভকারীরা শাওন হত্যার বিচার দাবি করেন।

নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নেতৃত্ব দেন ময়মনসিংহ ল কলেজর আইন ছাত্র পরিষদের সভাপতি সালাহ উদ্দিন মিশু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সামির, আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শাওনের সহপাঠী বিপ্লব ঘোষ তপু, সোহান ও একে রুনাল প্রমূখ।

প্রসঙ্গত, আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার বাসিন্দা এবং সাবেক জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এম এ কদ্দুসের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওন গত ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদের সামনের এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।

১২ দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে ঢাকার ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে গুলিবিদ্ধ আশফাক আল রাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওইদিন বিকেলে শাওনের মরদেহ ময়মনসিংহ নগরী আকুয়ার নিজ বাড়িতে আনা হয়। পরদিন তার গ্রামের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলা লক্ষীপুর এলাকায় পারিবারি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, ওই দিন রাত ২টার দিকে নগরীর জেলা পরিষদের সামনে কয়েকজন বন্ধু মিলে দাঁড়িয়ে কথা বলার সময় রহস্যজনকভাবে শাওন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে মমেক হাসপাতালের আইসিইউতে রেফার্ড করে। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও আরও জানান ওসি।





আর্কাইভ