শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথ থেকে গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথ থেকে গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার ● ১২ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ থেকে গাঁজাসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৮মি.) সিলেটের বিশ্বনাথ থেকে গাঁজাসহ তিন নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গতকাল ১১ মার্চ রবিবার রাত ১০টা ১০ মিনিটে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পূর্ব চান্দসির কাপন গ্রাম থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো : বিশ্বনাথ ইউনিয়নের পূর্ব চান্দসির কাপন গ্রামের মৃত শাহেদ আলীর স্ত্রী দুবরাজ বেগম (৬০), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চন্ডিবের দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী মর্জিনা আক্তার উরফে সিমা (২৫) ও চন্ডিবের মধ্যপাড়া গ্রামের শাহ্ আলমের স্ত্রী তৌহিদা বেগম (৪০)।

আজ ১২ মার্চ সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল জেলার বিশ্বনাথ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে উল্লেখিত স্থান থেকে পেশাদার তিন নারী মাদক ব্যবসায়িকে ৩ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন মহিলা স্বীকার করে- তারা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে।

উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত তিন মহিলা মাদক ব্যবসায়ীকে জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)