মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির নবাগত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সাথে জেলা অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটির নবাগত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সাথে জেলা অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ষ্টাফ রিপোর্টার :: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭ মি.) রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
১৩ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক নির্মল বড়ুয়া মিলন নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় দৈনিক ইনকিলাব রাঙামাটি জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক সৈয়দ মাহবুবুর রহমান, অনাবিল সংবাদ এর রাঙামাটি জেলা প্রতিনিধি ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জুঁই চাকমা এবং ষ্টাফ রিপোর্টার অঞ্জন চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত জেলা প্রশাসক রাঙামাটি জেলা প্রশাসনের সকল সংবাদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এ যেন প্রকাশ করা হয় সেই অনুরোধ জানিয়ে বলেন বলেন, আমাদের প্রশাসনে সকল মিডিয়ার সমান গুরুত্ব রয়েছে। সকল মিডিয়ার সকল সাংবাদিকদের আমরা সমান গুরুত্ব দিই। রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের প্রোগ্রামে যেন কোন মিডিয়ার সাংবাদিক বাদ না পরে সেজন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকদের তালিকা হালনাগাদ করা হয়েছে বলে জানা নবাগত জেলা প্রশাসক।





আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা