শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে পৌর ফটকে তালা, কর্মকর্তারা ঢাকায়
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে পৌর ফটকে তালা, কর্মকর্তারা ঢাকায়
মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে পৌর ফটকে তালা, কর্মকর্তারা ঢাকায়

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪ মি.) গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূল ফটকে ঝুলছে তালা। পৌর কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায়ে অনির্দিষ্টকালের আন্দোলনে ঢাকায় অবস্থান করছেন।

তাদের দাবি বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে। আর পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ের এ আন্দোলনে স্থানীয় পৌর সেবা প্রত্যাশীরা পড়েছেন চরম বিপাকে। এ সময় পৌরসভায় সেবা নিতে আসা জনসাধারণ পৌর ফটকে তালা দেখে ফিরে যাচ্ছে। এতে করে তাদের গুরুত্বপূর্ণ অনেক কাজে সমস্যা হচ্ছে।

আজ ১৩ মার্চ মঙ্গলবার দুপুরে সরেজমিনে কালীগঞ্জ পৌর সভার সামনে গিয়েও দেখা গেছে, পৌর ফটকে তালা ঝুলছে ও ব্যানার সাটানো। তাতে বড় করে লেখা দাবি আদায়ের আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অবস্থান করছেন। আর সেবা প্রত্যাশীদের সাময়িক অসুবিধার জন্য তারা পৌরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত।

পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রবিউল ইসলাম পৌরসভার ফটকে দাঁড়িয়ে এই সাংবাদিককে বলেন, ছেলের জন্ম নিবন্ধনের জন্য এসেছিলাম। এসে দেখি পৌরসভার মূল ফটকে তালা ঝুলছে। বছরে বছরে পৌরসভাকে ট্যাক্স দিয়ে থাকি। কিন্তু তারপরও সেবার জন্য এলে আমরা সাধারণ মানুষ তাদের আন্দোলনের কারণে কেন সেবা না নিয়ে ফিরে যাব?

এ সময় পৌর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান ভূক্তভোগী আরো কয়েকজন সেবা প্রত্যাশী।

এ ব্যাপারে পৌর সচিব মো. মিলন মিয়া ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় যুগ্ম সম্পাদক দুলাল মোড়ল মুঠোফোনে জানান, পৌরবাসীদের সেবা তারাও করতে চান। তবে তাদের দাবি আদায় হলেই কেবল তারা কাজে যোগ দেবেন। দাবি আদায় না হলে তাদের এ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলেও জানান।

কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফর রহমান জানান, এ ব্যাপারে তার কিছু বলার বা করার নেই। এটা সরকারের এবং পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিষয়। স্থানীয়রা সেবা না নিয়ে ফিরে যাচ্ছে এটা দেখে একজন জনপ্রতিনিধি মেয়র হিসেবে খুব খারাপ লাগছে। তবে খুব দ্রুত এ আন্দোলনের অবসান হবে বলে তিনি আশা করেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)