শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বরকল উপজেলায় মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বরকল উপজেলায় মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন উদ্বোধন
সোমবার ● ১৯ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরকল উপজেলায় মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন উদ্বোধন

---ষ্টাফ রিপোর্টার :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক বলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের স্ব-স্ব ভাষায় শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, সরকার বছরের প্রথম দিনেই পার্বত্য অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে সাধারণ বইয়ের পাশাপাশি নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করছে তাদের উন্নত শিক্ষার লাভের জন্য। কারন আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতিকে শিক্ষিত করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করছেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বেসরকারী স্কুল ও কলেজ জাতীয়করনের পাশাপাশি প্রতিটি উপজেলায় সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ করার পরিকল্পনা গ্রহন করেছে। এছাড়া নতুন নতুন অবকাঠামো নির্মান কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন অব্যাহৃত রাখতে হলে এ সরকারের বিকল্প নেই।
আজ ১৯ মার্চ সোমবার সকালে রাঙামাটির দূর্গম বরকল উপজেলাধীন মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতিগনের সহিত শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক মতবিনিময়সভা ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মনছুর আলী চৌধুরী, বরকল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারী, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা ও বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ চাকমা’সহ শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দেয় বলে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষানীতি প্রনয়ন, শিক্ষা সহায়ক তহবিল ও শিক্ষার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করেছে। যা অন্য কোন সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। এ সরকার অনুভব করেন শিক্ষিত জাতি ছাড়া দেশ কখনো এগিয়ে যাবেনা। তিনি শিক্ষকদের উদ্দ্যেশে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে অভিভাবক ও বন্ধুসুলভ আচরনের মাধমে পাঠদান করাতে হবে। তবেই শিক্ষার্থীরা সহজেই লেখাপড়াকে লব্দ ও জ্ঞান অর্জন করতে পারবে। এই প্রজন্ম যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের মধ্যে খারাপ চিন্তা চেতনা কখনোই আসবেনা। তারা সমাজ তথা দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে গুরুত্ব দিয়ে মান সম্মত শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে শিক্ষকদের। শিক্ষকদের গুরু দায়িত্ব হলো তার শিক্ষার্থীদের নিজের সন্তানের ন্যয় শিক্ষা দান করা। তিনি এসএমসি কমিটির সভাপতিদের উদ্দ্যেশে বলেন, নিজেদের বিদ্যালয়গুলো সঠিকভাবে পরিদর্শন করে পরিচালনা করলে শিক্ষক ও শিক্ষার্থীরা ফাকি দিতে পারবেনা। শিক্ষিত সমাজ গড়তে তিনি সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ল্যপটপ প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।
এর আগে বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবন এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দেয়ালিকা উদ্বোধন করেন অতিথিরা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ