শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল থেকে শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল থেকে শুরু
বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল থেকে শুরু

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান কাল শুক্রবার (২৩ মার্চ) শুরু হবে। অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। ১ম দিন শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ১ম পর্ব দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। বিকেলে ২য় পর্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ড. হাছান মাহমুদ এমপি। ২য় দিন শনিবার(২৪ মার্চ) দিনব্যাপী আড্ডা, স্মৃতিকথা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্ষ্ঠুানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। দুইদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও অনুষ্ঠানের আহবায়ক জসিম উদ্দিন তালুকদার। দুইদিনব্যাপী অনুষ্ঠানে প্রত্যেকদিন সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে । সাংষ্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। গতকাল বুধবার (২১ মার্চ) সন্ধ্যায় বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে লিখিত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন লালা নগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ ও লালা নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)