শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » জেলা ছাত্রলীগের সভাপতির পদ নিশ্চিত করতেই শাওনকে হত্যা করে সঞ্জয় ও তার অনুসারীরা
প্রথম পাতা » ময়মনসিংহ » জেলা ছাত্রলীগের সভাপতির পদ নিশ্চিত করতেই শাওনকে হত্যা করে সঞ্জয় ও তার অনুসারীরা
বৃহস্পতিবার ● ২২ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা ছাত্রলীগের সভাপতির পদ নিশ্চিত করতেই শাওনকে হত্যা করে সঞ্জয় ও তার অনুসারীরা

---ময়মনসিংহ অফিস :: (৮ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) ‘ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতির পদ নিশ্চিত করতেই শাওনকে হত্যা করে সঞ্জয় দত্ত ও তার অনুসারীরা’ এক সংবাদ সম্মেলনে এমনটি দাবি করেছেন নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের বাবা এম এ কদ্দুছ।

আজ ২২ মার্চ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওন হত্যার বিচার দাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- নিহত শাওনের মা নিলুফা সুলতানা পপি, একমাত্র বোন ফৌজিয়া আক্তার ফ্লোরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, এফবিসিসিআই’র সাবেক তিন বারের পরিচালক ও জেলা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীম, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, শওকত জাহান মুকুল, হুমায়ূন কবির হিমেল ও শামসুল আলম প্রমুখ।

ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিহত শাওনের বাবা এমএ কুদ্দুস এসময় বলেন, হত্যার শিকার আশফাক আল রাফি শাওন ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। আর ওই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন সঞ্জয় দত্ত। এবার দু’জনই নতুন কমিটির সভাপতি প্রার্থী। তাই সভাপতির পদ নিশ্চিত করতেই সঞ্জয় দত্ত ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে শাওনকে গুলি করে হত্যা করেছে। মূলত পথের কাঁটা হিসেবে শাওনকে সরিয়ে দিতে তার অনুসারীদের নিয়ে সঞ্জয় গুলি করে আমার ছেলেকে হত্যা করেছে। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। আমার একটাই দাবি ‘যারা আমার একমাত্র ছেলে শাওনকে হত্যা করেছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হোক।’

ময়নাতদন্ত ছাড়াই ছেলের মরদেহ দাফন প্রসংঙ্গে শাওনের বাবা বলেন, ‘ একমাত্র ছেলের শোকে আমি, আমার স্ত্রী ও একমাত্র মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। নিহত সন্তানের মরদেহ কাটাছেড়া হোক এটা আমি ও আমার পরিবারের কেউ চাইনি। এ অবস্থায় কর্তৃপক্ষের অনুমতিতে ছেলের মরদেহ দাফন করি। তাই হত্যাকারীদের তথ্য এবং মূল রহস্য উদঘাটন করে মামলাটি দায়ের করতে দেরি হয়েছে।’

প্রসংঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে জেলা পরিষদের সামনে বন্ধুদের সাথে কথাবলার সময় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগ নেতা আশফাক আল রাফি শাওন। পরে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে শাওনকে রাজধানীর ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ মার্চ সেখানে চিৎসাধীন অবস্থান তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই ৯ মার্চ শাওনের গ্রামের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তাকে দাফন করা হয়।

এই ঘটনায় শাওনের পরিবার মামলা না করায় গত ১৪ মার্চ রাতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোাস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, এসএম আরিফুল হক ওরফে পিচ্চি আরিফ ও আমিনুল ইসলাম হিমেল আদালতে আত্মসমর্পণ করেন।

এ সময় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রবিবার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুল হক তাদের তিনজনের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসাথে পুলিশ শাওনের লাশ উত্তোলনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের নির্দেশে ১৯ মার্চ শাওনের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। পরে বুধবার (২১ মার্চ) পরিবারের পক্ষ থেকে নিহত শাওনের বাবা এমএ কদ্দুছ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। এম এ কুদ্দুসের মামলায় আসামি করা হয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত (২৬), তার অনুসারী এস এম আরিফুল হক (২৭), আমিনুল ইসলাম হিমেল (২৭) ও দ্বীপ্ত দত্ত (২৩)। পুলিশের করা মামলায় সঞ্জয়, আরিফ ও হিমেলের নাম থাকলেও এই মামলায় নতুন করে যোগ হলো দ্বীপ্ত দত্তের নাম।

গতকাল  বৃহস্পতিবার(২১ মার্চ) ময়মনসিংহ প্রেসক্লাবে নিহত শাওনের বাবা ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ তার একমাত্র ছেলের নির্মম হত্যাকান্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলনে করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)