শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেরত যাচ্ছে আলীকদম ইউপি ভবন নির্মানের ৭৪ লক্ষ টাকা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেরত যাচ্ছে আলীকদম ইউপি ভবন নির্মানের ৭৪ লক্ষ টাকা
শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেরত যাচ্ছে আলীকদম ইউপি ভবন নির্মানের ৭৪ লক্ষ টাকা

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি.) বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের ৭৪ লক্ষ টাকা ফেরত যাচ্ছে। পরিষদের নিজস্ব জমি রয়েছে চেয়ারম্যানের ভাইয়ের দখলেও ভবন নির্মানের জমি না থাকার অজুহাতে ২০১৬-১৭ অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের বরাদ্ধ দেওয়া এই ৭৪ লক্ষ টাকা কাজ না করেই ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর। তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, জমি পাওয়া না গেলে নিয়মানুযায়ী আগামী জুন নাগাদ এসব টাকা ফেরত যাবে। তবে এখনো জমি পাওয়া গেলে কাজ শুরু করা যেতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ হতে আলীকদম উপজেলায় একই সাথে ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের আধুনিক মানের ভবন নির্মানের জন্য ৭৪ লক্ষ টাকা এবং ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের জন্য আরো ৭৪ লক্ষ টাকা করে বরাদ্ধ দেওয়া হয়। গত ১৫/০২/২০১৭ ইং তারিখ মেসার্স নজরুল কন্সট্রাকশনকে ভবন দুটি নির্মানের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। কিন্তু ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজ যথাসময়ে শুরু হলেও ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজ অদ্যবধি শুরু করা হয়নি এবং আগামী জুনে বরাদ্ধকৃত টাকা ফেরত যাবে। আগামী জুন মাসে ফাইলবন্দি হবে এসব টাকা। অনুসন্ধানে আরো জানা গেছে গত ২০১৭ সালের ৩রা মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ভবন দুটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেই সময় জন বিচ্ছিন্ন এলাকায় হওয়ায় প্রতিমন্ত্রী ভবনটি নির্মানের জন্য সহজ ও জনগনের সুবিধা হয় এমন জায়গা দেখে ভবনটির কাজ শুরু করতে বলেন। কিন্তু সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন জমি না পাওয়ার অজুহাতে ভবন নির্মানের বিষয়টি চাপা দিয়ে রাখেন।
অনুসন্ধানে দেখা যায়, গত ২০১০ সালের ২৪ মার্চ রাতে আলীকদম বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে আলীকদম বাজারের সিংহভাগ পুড়ে যায়। সেই সাথে আলীকদম বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের জমিতে স্থিত আলীকদমের তৎকালীন একমাত্র পাবলিক হলটিও পুড়ে যায়। পরবর্তী পাবলিক হল ও সংলগ্ন দোকান পাঠ সংস্কার করে ভাড়ায় দিয়ে আসছে সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন। তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের কোন জমি আমি ভাড়ায় দিই নাই। আমার পূর্ববর্তী চেয়ারম্যান দীর্ঘমেয়াদের চুক্তিতে এসব প্লটগুলো ভাড়ায় দিয়েছে। এছাড়া ভবন নির্মানের জন্য বিকল্প কোন জায়গা পাওয়া যায়নি।
এবিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা অংশেথোয়াই মার্মা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গা থাকা সত্যেও পরিষদ ভবন নির্মান না হওয়া আমাদের জন্য লজ্জাজনক। চেয়ারম্যান হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পরিষদের জায়গা ব্যবহার করে যাচ্ছে। আমরা চাই অত্র দ্রুত আলীকদম বাজার সংলগ্ন পরিষদের জায়গাটি উদ্ধার করে ভবনটি নির্মান করা হোক।
জানতে চাইলে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কইসার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, যেহেতু আলীকদমে আমার কর্মকাল খুবই কম, সেহেতু এবিষয়ে আমার জানা নেই। তবে আমি বিষয়টি খতিয়ে দেখবো এবং ভবনটি যেন অবশ্যই নির্মান হয় সেই চেষ্টা করব।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা

আর্কাইভ