শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
রাঙামাটি, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ
শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগ

---
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয় বিএমএ গ্র্যাজুয়েট কোর্সে (পুরুষ/মহিলা) ভর্তি ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ : ১৯ ডিসেম্বর ২০১৫।

অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন :

www. Joinbangladesharmy.mil.bd

আবেদনের যোগ্যতা : বয়স : ৩০ জুন ২০১৬ তারিখে ১৯-২৪ বছর।

শারীরিক যোগ্যতা : পুরুষ : পুরুষ প্রার্থীদের উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কিলোগ্রাম বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে।

মহিলা : মহিলা প্রার্থীদের উচ্চতা ১.৬০ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কিলোগ্রাম বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : উভয় প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান/মানবিক/বাণিজ্য বিভাগে কমপক্ষে জিপিএ ৪ পেতে হবে। স্নাতক/স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-২.৫ পেতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের (কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ) স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থা : পুরুষ/মহিলা প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

জাতীয়তা : জন্ম/ডোমিসাইল সূত্রে বাংলাদেশী হতে হবে।

প্রার্থীর অযোগ্যতা : সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে অপসারিত/ বরখাস্ত হলে। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/ প্রত্যাখ্যাত হলে (তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে)। আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যঘোষিত হলে।

আবেদন করার পদ্ধতি : প্রার্থীদের www. Joinbangladesharmy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর ওপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে দ্বিতীয় বিএমএ গ্র্যাজুয়েট কোর্সে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীরা VISA বা Master Card অথবা Trust Bank মোবাইল মানির মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি দেয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যাবে।

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা) পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর ২০১৫ থেকে ৭ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত নিচের সেনানিবাসে অনুষ্ঠিত হবে- ১. এডহক আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাস।

২. সিওডি, ঢাকা সেনানিবাস।

৩. ইবিআরসি, চট্টগ্রাম সেনানিবাস।

৪. বিআইআরসি, রাজশাহী সেনানিবাস।

৫. এএসসিসিএন্ডএস. জাহানাবাদ সেনানিবাস, খুলনা।

৬. ইএমই সেন্টার অ্যান্ড স্কুল, সৈয়দপুর সেনানিবাস।

আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার দিন ও তারিখসহ কল-আপ লেটার পাওয়া যাবে।

কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে নির্ধারিত তারিখের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি আগেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।

আইএসএসবি পরীক্ষা : প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির নিকট পরীক্ষা/ সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হবে। আইএসএসবির জন্য আলাদা কল-আপ লেটার সরাসরি আইএসএসবি প্রার্থীদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। এই পরীক্ষা চার দিনে শেষ হবে এবং যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চূড়ান্ত নির্বাচন ও যোগদান : স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদের সেনাসদর, এজি শাখা (পিএ পরিদফতর), কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা ও পরে যোগদান নির্দেশিকা দেয়া হবে।

প্রাপ্ত সুযোগ-সুবিধা :

বিএমএ প্রশিক্ষণ : নির্বাচিত ক্যাডেটরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১ বছর প্রশিক্ষণ গ্রহণ করবেন।

কমিশনপ্রাপ্তি : প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা ২/লেফটেন্যান্ট পদবিতে কমিশন লাভ করবেন। বেতন ও

ভাতা : প্রশিক্ষণকালীন ক্যাডেটরা মাসিক ১০ হাজার টাকা বেতন ও ভাতা, কমিশনপ্রাপ্তির পর পদবি অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

অন্যান্য সুযোগ-সুবিধা : নিজ সন্তানদের ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযোগ, বাসস্থান প্রাপ্তি ও বিনা খরচে দেশ-বিদেশে চিকিৎসার সুযোগ, নির্ধারিত শর্তসাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে এএইচএস/ডিওএইচএস-এ প্লট/ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা, জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগদানের সুযোগ, বিদেশে প্রশিক্ষণের সুযোগ, বাংলাদেশ দূতাবাসে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগের সুযোগ, ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ।

যোগাযোগ : পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদফতর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস। ফোন : ৮৮৭১২৩৪ বর্ধিত-২৪৮২, ৮৭৫২৪৯৬





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)