শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুরে মন্দিরে সশস্ত্র হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
দিনাজপুরে মন্দিরে সশস্ত্র হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দিনাজপুরের কান্দারোলে ইসকন মন্দিরে গুলি, বোমা হামলা ও ভক্তদের আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অত্যন্ত পরিকল্পিতভাবে যে ধর্মীয় প্রতিষ্ঠানে এসব হামলা চালানো হচ্ছে তা অত্যন্ত স্পষ্ট। দিনাজপুরে এই নিয়ে সাম্প্রতিক সময়ে চতুর্থবারের মত এই ধরনের হামলা চালানো হয়। কোন ধর্মপ্রাণ মানুষ মসজিদ, মন্দির, খ্রিস্টান প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ মানুষের উপর এই হামলা চালাতে পারে না। তিনি বলেন এদেশের অসাম্প্রদায়িক মানুষ কোনভাবেই এই ধরনের হিংসাত্মক সহিংস তৎপরতা বরদাসত করবে না।
বিবৃতিতে তিনি বলেন সন্ত্রাসীদের গ্রেফতার ও উপযুক্ত বিচার না হওয়ায় ক্রমে তারা বেপরোয়া হয়ে উঠছে। তিনি অনতিবিলম্বে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
বিবৃতিতে তিনি হামলাকারী এসব সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা